শিরোনাম:
●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে ●   বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ●   রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান ●   হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ ●   মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা ●   ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ●   ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়
রাঙামাটি, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » বায়ান্ন’র একুশ চেতনা বিকাশের বাতিঘর : মুকতাদের আজাদ খান
প্রথম পাতা » চট্টগ্রাম » বায়ান্ন’র একুশ চেতনা বিকাশের বাতিঘর : মুকতাদের আজাদ খান
মঙ্গলবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বায়ান্ন’র একুশ চেতনা বিকাশের বাতিঘর : মুকতাদের আজাদ খান

---চট্টগ্রাম প্রতিনিধি :: বাংলাভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি এখন সময়ের দাবি শীর্ষক সেমিনার গতকাল ২৫ ফেব্রুয়ারি (সোমবার) ২০১৯ সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কদম মোবারক এতিমখানা মার্কেটস্থ চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মানবতাবাদী লেখক ও কলামিস্ট আ.ফ.ম.মফিজুর রহমান বলেন- বায়ান্ন’র একুশ চেতনা বিকাশের বাতিঘর। তিনি উল্লেখ করেন, বিশ্বে চলমান ভাষার মধ্যে বাংলাভাষার অবস্থান সপ্তম স্থান। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে ৬টি ভাষা। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্বে ভাষাগত ব্যবহারিক কাজে আমাদের অবস্থান তৃতীয় পর্যায়ে নিয়ে যেতে পারলে জাতিসংঘে দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাভাষার স্বীকৃতির বিষয়টি অধিকতর সহজ হবে বলে আমি মনে করি। তিনি আরো বলেন, এখনই বিশ্বের বিভিন্ন দেশে বাংলাভাষা শিক্ষা বিষয়ক একাডেমি সরকারি-বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিতে হবে এবং বিশ্বের সকল দেশে শহীদ মিনার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে।

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার সঞ্চালনায় ছিলেন দৈনিক আমাদের বাংলার চট্টগ্রাম প্রতিনিধি আবু ছালেহ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুকতাদের আজাদ খান বলেন, প্রাবন্ধিক ও কলামিস্ট আ.ফ.ম.মফিজুর রহমান ২০০৪ সাল থেকে প্রতি বৃহস্পতিবার ‘বিপরীত মেরু’ শিরোনামে ধারাবাহিকভাবে দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চে কলাম লিখে আসছেন। ইতিমধ্যে তাঁর দশটি বই প্রকাশিত হয়েছে। এরই মধ্যে অধিকাংশ বই বাংলাভাষা ও মানবতা কেন্দ্রিক। প্রসঙ্গত: তিনি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের দুই বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

সেমিনারে আলোচনায় অংশ নেন, দেশ-বিদেশ টুয়েন্টিফোরডট কম সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, মোপলেস সভাপতি সজল দাশ, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সভাপতি সালাউদ্দিন লিটন, সাপ্তাহিক চাটগাঁর চট্টগ্রাম ব্যুরো প্রধান রোকন উদ্দিন আহমদ, দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি কামাল হোসেন, দৈনিক ৭১ বাংলাদেশের সম্পাদক শেখ সেলিম, দৈনিক মুক্ত খবরের চট্টগ্রাম প্রতিনিধি ইফতেখারুল করিম চৌধুরী, শিক্ষা ও সাহিত্যমূলক পত্রিকা অভিযাত্রী সম্পাদক এম.এইচ. সোহেল, সাপ্তাহিক ক্রাইম ডায়েরী’র চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি হোসেন মিন্টু, দৈনিক সান্ধ্যবাণী’র চট্টগ্রাম প্রতিনিধি কাজী জাহাঙ্গীর আলম ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহ-সম্পাদক শিপক কুমার নন্দী প্রমুখ।





আর্কাইভ