শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ » গাইবান্ধায় ৮ ভূয়া অডিট অফিসার আটক
প্রথম পাতা » অপরাধ » গাইবান্ধায় ৮ ভূয়া অডিট অফিসার আটক
সোমবার ● ১১ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় ৮ ভূয়া অডিট অফিসার আটক

---গাইবান্ধা প্রতিনিধি :: স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূয়া অডিট অফিসার সেজে  ভাড়া করা মাইক্রোতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোগো লাগিয়ে প্রতারণাকালে সাংবাদিক ও দুই নারীসহ প্রতারক চক্রের আট সদস্যকে ১০ মার্চ রবিবার রাতে আটক করে পুলিশ। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চকবরুল কমিউনিটি ক্লিনিকে প্রতারণাকালে এই প্রতারক চক্রকে পুলিশ আটক করে। এ সময় তাদের কাছ থেকে নকল সাটিফিকেটসহ বেশ কিছু ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয় এবং মাইক্রোসহ তাদের থানা নিয়ে আসা হয়। প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার ব্রীজরোড কালিবাড়ি পাড়ার নারু গোপাল দাসের ছেলে রংপুর থেকে প্রকাশিত দৈনিক গণ আলোর সাংবাদিক তপন চন্দ্র দাস (৩৬), বাদিয়াখালী ইউনিয়নের চকবরুল গ্রামের সুকুমার চন্দ্র শীলের ছেলে সঞ্জয় চন্দ্র শীল (২৬), পিয়ারাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আতিকুর রহমান (৩৫), দক্ষিণ ধানঘড়া এলাকার চান মিয়ার ছেলে রায়হান সরকার (২৫), কিশামত গোপালপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী কাকলি খাতুন (২৪), সাঘাটা উপজেলার গটিয়া গ্রামের আব্দুল মান্নান তালুকদারের ছেলে সারোয়ার হোসেন (২৫), পলাশবাড়ী উপজেলার তালুকজামিরা গ্রামের জহুরুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২১) ও ফকিরহাট গ্রামের লিমন মিয়ার স্ত্রী মুর্শিদা আক্তার রুমি (২৩)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোগো সম্বলিত একটি মাইক্রোবাসে দুপুরে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চকবরুল কমিউনিটি ক্লিনিকে যায় প্রতারক চক্রের এ ৮ সদস্য। এসময় তারা অডিট অফিসার পরিচয় দিয়ে ক্লিনিক পরিচালনার বিভিন্ন কাগজপত্র দেখতে চায়। একপর্যায়ে তারা ৫০ হাজার টাকা দাবি করে। তাদের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সজিব মিয়া এলাকাবাসীর সহায়তায় তাদের একটি কক্ষে তালাবদ্ধ করে রেখে পুলিশে খবর দিলে তাদের থানায় নিয়ে যায়। এর আগেও গত সপ্তাহে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের আরেকটি কমিউনিটি ক্লিনিকে গিয়েও একই ধরণের কর্মকান্ড চালিয়ে টাকা দাবির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

গাইবান্ধায় হিরোইন ও ইয়াবাসহ আটক-১

গাইবান্ধা প্রতিনিধি :: রবিবার ১০ মার্চ মধ্য রাতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম গোবিন্দগঞ্জ পৌরসভাস্থ জেপি ফিলিং স্টেশনের উত্তর পাশ্ব হতে পেশাদার মাদক ব্যবসায়ী ও সেবনকারী আসামি জহুরুল (২০) কে ৩০০ গ্রাম হিরোইন ও ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। ঐ সময় তার সংগে থাকা সহযোগীরা পালিয়ে যায়। জহুরুল উপজেলার চক গোপিনাথপুর গ্রামের মমিরুল ইসলামের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত হিরোইন ও ইয়াবার মুল্য ১৫ লক্ষ ৯১ হাজার ৫ শত টাকা। আসামি জহুরুলের বিরুদ্ধে সোনাতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মাদক মামলা আছে। এ বিষয়ে আসামির বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)