রবিবার ● ৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোবারক হোসেন
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোবারক হোসেন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: মাদক, সন্ত্রাস, নাশকতা, ছিনতাই, চাঁদাবাজি, হত্যা মামলার আসামী গ্রেফতার, আত্রাই উপজেলার আইনশৃংখলা পরিস্থিতিসহ অপরাধ নিয়ন্ত্রনে রাখাসহ বিভিন্ন ক্যাটাগড়িতে জেলার শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন।
গতকাল শনিবার ৬ এপ্রিল নওগাঁ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্্িরলসেডে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, ডিএসবি শাখার অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেনসহ জেলার ১১টি উপজেলার সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশ লাইন্স এর অফিসার ও ফোর্স।
উক্ত সভায় মার্চ/২০১৯ মাসের নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয় আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন। তার হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা ক্রেস্ট তুলে দেন নওগাঁ জেলার পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম।
এছাড়াও এস আই, এএসআই ও শ্রেষ্ঠ ক্যাম্প ইনচার্জদের ক্রেস্ট প্রদান করেন নওগাঁ জেলা পুলিশ।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল