মঙ্গলবার ● ৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » খেলা » জাতীয় রোলবল প্রতিযোগিতা
জাতীয় রোলবল প্রতিযোগিতা
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন ব্যবস্থাপনায় এবং ওরিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৮ম জাতীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশীপের রোলবল প্রতিযোগিতায় আজ মঙ্গলবার ৯ এপ্রিল ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে দিনের প্রথম ম্যাচে লেজার স্কেটিং ক্লাব ৮-০ গোলে সুন্দরবন স্কেটিং ক্লাবকে হারায়। দ্বিতীয় ম্যাচে মাসুম স্কেটিং ক্লাব ৯-০ গোলে মতিঝিল স্কেটিং ক্লাবকে, তৃতীয় ম্যাচে স্পীড স্কেটিং ক্লাব ৫-০ গোলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে, চতুর্থ ম্যাচে বুদ্ধিজীবি স্কেটিং ক্লাব ২-০ গোলে চট্টগ্রামকে এবং পঞ্চম ম্যাচে দিনাজপুর রোলার স্কেটিং এসোসিয়েশন ২-০ গোলে লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থাকে হারায়।
আগামীকাল বুধবার ১০ এপ্রিল বিকালে জাতীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশীপের রোলবল প্রতিযোগিতার মহিলা বিভাগের খেলা শুরু হবে।
রোলবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগ ২০টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলছে। মহিলা বিভাগে খেলছে ৪টি দল।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল