শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে সিটি নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী টিটুকে ‘বিনা ভোটে’ জয়ী ঘোষণা
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে সিটি নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী টিটুকে ‘বিনা ভোটে’ জয়ী ঘোষণা
বুধবার ● ১৭ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে সিটি নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী টিটুকে ‘বিনা ভোটে’ জয়ী ঘোষণা

---ময়মনসিংহ প্রতিনিধি :: দেশের অষ্টম বিভাগীয় শহর ও ১২ তম ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ইকরামুল হক টিটুকে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মসিক নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির (জাপা) জাহাঙ্গীর আহম্মেদ মনোনয়নপত্র প্রত্যাহার করায় বুধবার (১৭ এপ্রিল) বিকেলে লিখিত আকারে ময়মনসিংহে সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

তার আগে বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার সময় ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আহমেদ।এ সময় তিনি প্রার্থীতা প্রত্যাহারের আবেদন রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন। প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান বলেন, আর কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটুকে মেয়র ঘোষণা করা হবে।

রিটার্নিং কর্মকর্তা সংবাদ মাধ্যমকে আরো জানান,‘ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে তিনের প্রার্থতা বাতিল হয়। বৈধ প্রার্থী ছিলেন দুই জন। এর মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমার শেষ দিন বুধবার (১৭ এপ্রিল) জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। তার আবেদন গ্রহণ করা হয়েছে। এখন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ইকরামুল হক টিটু একক প্রার্থী হিসেবে আছেন। আর কোনও প্রার্থী না থাকায় ৫ মে নির্বাচন সম্পন্ন হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইকরামুল হক টিটুকে সরকারিভাবে গেজেট প্রকাশ করে মেয়র ঘোষণা করা হবে।’

প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের জাপা প্রার্থী জাহাঙ্গীর আহমেদ জানান, ‘আধুনিক পরিকল্পিত সিটি করপোরেশন গড়ে তুলতে নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটুর পাশে থেকে কাজ করতে চাই। দলমত নির্বিশেষে নগরীর সবাইকে সিটি করপোরেশনের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানাই।’

এর আগে মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে স্থানীয় এক হোটেলে সাংবাদিক সম্মেলন করে মসিক নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আহমেদ।

আ’লীগ প্রার্থী ইকরামুল হক টিটু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি ২০১১ থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত পৌর মেয়রের দায়িত্ব পালন করেছেন। পরে নবগঠিত সিটি করপোরেশনের প্রশাসক নিযুক্ত হন।

উল্লেখ্য, আগামী ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ায় এখন শুধু কাউন্সিলর পদের জন্যই নির্বাচন এর আয়োজন করবে নির্বাচন কমিশন। এতে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থীরা ভোটযুদ্ধে অংশ নেবেন। মোট ১২৭টি কেন্দ্রের প্রতিটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

আগামীকাল ১৮ এপ্রিল ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের কথা রয়েছে বলে নির্বাচন কমিশন অফিস সূত্র জানায়।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ