শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » দেশব্যাপী ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন
প্রথম পাতা » গাইবান্ধা » দেশব্যাপী ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন
বুধবার ● ১৭ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশব্যাপী ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

---ঢাকা প্রতিনিধ :: ঐতিহাসিক মুজিবনগর দিবস- ২০১৯ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ১৭ এপ্রিল সকাল ৮টায় ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে সমাবেশ ও ‘মুজিবনগর দিবস ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার, পাঠাগার সম্পাদক মোঃ কামাল হোসেন খান, নির্বাহী সদস্য মো. মাসুদ আলম, সদস্য লায়ন সালাম মাহমুদ, লায়ন খান আক্তারুজ্জামান, মাওলানা কবি শামসুল হক হাবিবী, কবি খাদেমুল ইসলাম, পলাশ চৌধুরী, মোঃ দেলোয়ার হোসেন, কাজী ফারুক খান বাবুল, মোঃ আনোয়ার হোসেন,নাদিকুর রহমান, প্রিয়াঙ্কা ইসলাম, জাতীয় গণতান্ত্রিক লীগ এর সভাপতি এম এ জলিল, জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু, ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজী, মোঃ হুমায়ুন কবির হিমু প্রমুখ।
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই সরকারের যোগ্য, বলিষ্ঠ নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। যা বাঙালি জাতির ইতিহাসে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর দিবসের গুরুত্ব অপরিসীম। এইদিন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। এই ঘোষণাপত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সংবিধান। এই সংবিধান অনুযায়ী স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ঘোষণাপত্রে মানুষের মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায্যতা সুনিশ্চিত করা হয়েছে। মুজিবনগর দিবস, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য। এই দিবসটি জাতীয় মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত। নতুন প্রজন্মকে মুজিবনগর দিবসের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। তিনি ঐতিহাসিক মুজিবনগর দিবসের ইতিহাস-ঐতিহ্য ও তাৎপর্য শিক্ষাক্রমের সকল স্তরে পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার আহ্বান জানান।

আত্রাইয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে দিবসটি উদযাপন উপলক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস২০১৯ ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান।

উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তারিকুল আলম, ইউপি চেয়ারম্যান মো. আক্কাছ আলী, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. আখতারুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে।

গাইবান্ধায় মুজিবনগর দিবস পালন
গাইবান্ধা প্রতিনিধি :: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বুধবার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ, শহরে র্যা লী, পাবলিক লাইব্রেরীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক রোখছানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে সন্ধ্যায় বড় পর্দায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

মুজিবনগর দিবসে বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের সভা

বিশ্বনাথ প্রতিনিধি :: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বুধবার সন্ধ্যায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের ন্যায় বিশ্বনাথ উপজেলাকে আরোও আলোকিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান, যুবলীগ নেতা সায়েদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী ইরন মিয়া, সেলিম আহমদ সেলিম, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন, কার্যকরী কমিটির সদস্য শেখ নূর মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, আওয়ামী লীগ নেতা আবদুর রুপ, তৈমুছ আলী, প্রবাসী কিনু মিয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, ছাত্রলীগ নেতা হিমেল আহমদ প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)