শুক্রবার ● ৩ মে ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » চুরি দেখে ফেলায় পান চাষিকে গলাকেটে হত্যা
চুরি দেখে ফেলায় পান চাষিকে গলাকেটে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারি এলাকায় দু’পক্ষের গোলাগুলিতে ডাবলু মন্ডল (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছে। মাদক, অস্ত্র ও ডাকাতিসহ ১৫ মামলার আসামী ডাবলু কোটচাঁদপুর শহরের রোল গেট পাড়ার আফতাব মন্ডলের ছেলে। কোটচাঁদপুর থানার এসআই বিএম মতিয়ার রহমান জানান, শুক্রবার ভোরের দিকে গোলাগুলির শব্দ পেয়ে পুলিশ কাগমারি গ্রামের বাওড়ের ধারে পৌছায়। সেখানে গিয়ে ডাবলু মন্ডলের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। নিজেদের মধ্যে ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে দ্বন্দের জের ধরে ডাবলু মন্ডল নিহত হয়েছে বলে এসআই মতিয়ার রহমান জানান। কোটচাঁদপুর থানার ওসি কাজী কামাল খবরের সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে হরিণাকুন্ডু উপজেলার পারদখলপুর গ্রাম থেকে গলাগাটা অবস্থায় উদ্ধারকৃত নুর ইসলামের লাশ শুক্রবার ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাকে কুপিয়ে ও গলাকেটে দুর্বৃত্তরা হত্যা করে। তিনি দখলপুর গ্রামের আকবর আলীর ছেলে। পান চুরি করা দেখে ফেলায় কে বা কারা তাকে হত্যা করেছে বলে হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান।





শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত