বুধবার ● ১২ জুন ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় ট্রাকের ধাক্কায় নিহত-৩
নওগাঁয় ট্রাকের ধাক্কায় নিহত-৩
নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মহিষবাথান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার বিজয়পুর গ্রামের দুলাল হোসেনের ছেলে শরিফ হোসেন (১৯), গোলাম রসুলের ছেলে রুহানী ইসলাম (১৯) ও আবদুস সামাদের ছেলে সাগর হোসেন (১৯)।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, নিহতরা সবাই বিভিন্ন কলেজের এইচএসসি শিক্ষার্থী। রাত ১০টার দিকে সাগর হোসেন তাঁর ভগ্নিপতির মোটরসাইকেলে করে আরো দুই বন্ধুকে নিয়ে মহাদেবপুর উপজেলার দিকে আসছিলেন। মহিষবাথান বাজার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারগুলোর পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করায় তাঁদের পরিবারকে রাতেই লাশগুলো হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মো. সাজ্জাদ হোসেন।





বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব