শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ জুন ২০১৯
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে মসজিদের মোয়াজ্জিনকে গলাকেটে হত্যা
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে মসজিদের মোয়াজ্জিনকে গলাকেটে হত্যা
মঙ্গলবার ● ১৮ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে মসজিদের মোয়াজ্জিনকে গলাকেটে হত্যা

---ঝিনাইদহ প্রতিনিধি  :: ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বানিয়াবহু গ্রামের একটি পাট ক্ষেত থেকে হাফেজ সোহেল রানা (২৩) নামে মসজিদের এক মোয়াজ্জিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ১৮ জুন মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সোহেল রানা কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর ইউনিয়নের লক্ষীকুন্ডু গ্রামের বকতিয়ার আলীর ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে  জানান, বানিয়াবহু গ্রামের মাঠের একটি পাট ক্ষেতে এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে পরিবারের লোকজন এসে তার পরিচয় নিশ্চিত করে। পুলিশের ধারনা অন্য কোথাও থেকে ধরে এনে তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। কি কারনে এ হত্যা কান্ড তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। নিহতের মা রেখা বেগম জানান, তার ছেলে কালীগঞ্জের চাপালি গ্রামে একটা মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিনের দায়িত্বে পালন করে আসছিলেন। তিনি আরো জানান, তিন ছেলের মধ্যে সোহেল রানা তার দ্বিতীয় সন্তান।

ঝিনাইদহে সন্তানকে বাঁচাতে জীবন দিলেন মমতাময়ী মা
ঝিনাইদহ :: সন্তানের জন্য নিজের জীবন দেওয়ার নজীর আবারো প্রমান করলেন ঝিনাইদহের এক মমতাময়ী মা। ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন আত্মহুতি দিয়ে সন্তানের প্রতি নিগুড় ভালবাসার স্তম্ভ প্রতিষ্ঠা করলেন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামে। মঙ্গলবার সকাল ৬ টা। বৈডাঙ্গা গ্রামের সোলাইমান মিয়ার ছেলে সামিউল্লাহ (২) ঘরের পাশে খেলছিলো। এ সময় কারেন্টের ছেড়া তার শিশুর শরিরে স্পর্শ করে। সন্তানের চিৎকারে মা ফরিদা খাতুন (২৫) ঘটনাস্থলে এসে দেখেন সামিউল্লাহর শরীর কারেন্টের তারের সাথে আটকে আছে। সন্তানকে বাঁচাতে গিয়ে মা ফরিদা খাতুন ছেলেকে ধরে হ্যাচকা টান মেরে নিজেও আটকে যান। এ সময় সন্তান বাঁচলেও বাঁচেনি ফরিদা খাতুন। ফরিদার শ্বশুর ইসমাইল হোসেন কান্না জড়িত কন্ঠে এ প্রতিবেদককে জানান, ছেলেকে বাঁচাতে গিয়ে পুত্রবধুকে হারাতে হলো। প্রতিবেশিরা জানান, শিশু সামাউল্লাহ ঝিনাইদহ সদর হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

ঝিনাইদহে হোটেল কর্মচারী মাজেদুল হত্যা মামলার পলাতক আসামীকে যাবজ্জীবন কারদন্ড প্রদাণ
ঝিনাইদহ :: ঝিনাইদহে হত্যা মামলার পলাতক আসামী গনেশকে যাবজ্জীবন কারদন্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক এম, জি, আযম এ রায় প্রদান করেন। মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, ২০১২ সালের ২৫ জুন বিকালে সদর উপজেলার হাটগোপালপুর বাজারের হাবিবুর রহমানের একটি খাবারের দোকানে মাজেদুল ইসলাম নামের এক কর্মচারি কাজ করছিলেন। সেসময় আসামী গনেশ পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের পিতা গোলাম মোস্তফা বাদী হয়ে গনেশকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। বিচারক দীর্ঘ শুনানী শেষে পলাতক আসামী গনেশকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। নিহত মাজেদুল ইসলাম মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আসামী গনেশ সদর উপজেলার লৌহজঙ্গা গ্রামের মৃত. নরেন সরদারের ছেলে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ