শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ জুন ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে উত্তাল আত্রাই
প্রথম পাতা » নওগাঁ » ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে উত্তাল আত্রাই
শনিবার ● ২৯ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে উত্তাল আত্রাই

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: আত্রাই, রাণীনগর ও বাগমারা এই তিন উপজেলার মোহনায় অবস্থিত আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন রেলওয়ে ষ্টেশন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। এ স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে আবারও লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে উপজেলার সর্ব স্তরের জনগণ। মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও রেললাইন অবরোধ করে ট্রেন দাঁড় করানোর মত বিভিন্ন কর্মসূচীতে মুখোর এখন আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। গত চারদিন ধরে প্রতিদিন বেলা সাড়ে ১২ টা থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আসা পর্যন্ত এসব কর্মসূচী পালিত হচ্ছে।

এদিকে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের স্টপেজের দাবি কার্যকর না হওয়া পর্যন্ত প্রতিদিন কর্মসূচি পালন করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এতে নেতৃত্ব দিচ্ছেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।

জানা যায়, নওগাঁ জেলার বৃহত আত্রাইয়ের আহসানগঞ্জ ষ্টেশনের উপর দিয়ে প্রতিদিন ঢাকাগামী ৫জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করলেও মাত্র একটি ছাড়া ঢাকাগামী অন্য কোন ট্রেনের স্টপেজ এখানে নেই। ফলে ঢাকাগামী যাত্রীদের যারপর নেই দুর্ভোগের শিকার হতে হয়। ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের মধ্যে কেবলমাত্র নীলসাগর এক্সপ্রেসের স্টপেজ এ ষ্টেশনে রয়েছে। তাও আবার আসন সংখ্যা বরাদ্দ রয়েছে মাত্র ৪৬ টি। অথচ আত্রাই থেকে প্রতিদিন ঢাকা যাতায়াত করেন প্রায় ২শতাধিক যাত্রী। ফলে সীমিত সংখ্যক আসনের জন্য হিমসিম খেতে হয় ষ্টেশন কর্তৃপক্ষকেও। এদিকে নীলসাগর এক্সপ্রেস ছাড়াও আত্রাইয়ের উপর দিয়ে প্রতিদিন দ্রুতযান এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস নামে আরও ৪টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। সম্প্রতি যোগ হয়েছে পঞ্চগড় এক্সপ্রেস নামে আরও একটি আন্তঃনগর ট্রেন। অথচ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সত্বেও এসব আন্তঃনগর ট্রেনের স্টপেজ কার্যকর না হওয়ায় একদিকে যাত্রীরা হচ্ছেন দুর্ভোগের শিকার অন্যদিকে সরকার বঞ্চিত হচ্ছে মোটা অংকের রাজস্ব আয় থেকে।

এদিকে আত্রাইয়ে আন্তঃনগর ট্রেনের বিরতির দাবিতে গত ২০১৬ সালেও এমন আন্দোলন করেছিলেন এলাকাবাসী। মাসাধিককাল আন্দোলনের পরও দাবি পূরণ না হওয়ায় দিনে দিনে আন্দোলনে ভাটা পড়ে যায়। একই দাবিতে আবারও সোচ্চার হয়েছেন এলাকাবাসী। দাবি আদায়ের জন্য পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচী। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে আত্রাই রেলওয়ে স্টেশনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় ঢাকাগামী দ্রুতযান এক্স্রপ্রেস ট্রেন আসলে আন্দোলনকারীদের অবরোধের মুখে চালক ট্রেন থামিয়ে দেন। প্রায় ১০ মিটিন বিরতির পর আবার ট্রেন ছেড়ে চলে যায়।

এ ব্যাপারে আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান বলেন, দ্রুত আহসানগঞ্জ ষ্টেশনে ঢাকাগামী আন্ত:নগর ট্রেনটি যাত্রা বিরতি ঘোষনা না করা হলে আগামীতে অবরোধসহ কঠিন কর্মসূচির ঘোষনা করা হবে। এছাড়াও এই স্টেশনে ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধিসহ স্টেশনে যাত্রী সেবার মানবৃদ্ধি করার লক্ষ্যে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

এ ব্যাপারে মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, বর্তমানে এ ষ্টেশনে প্রতি মাসে ১৪ থেকে ১৫ লাখ টাকা আয় হয়। ঢাকাগামী অন্যান্য ট্রেনের এবং খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেসের স্টপেজ কার্যকর হলে রাজস্ব আয় অনেক গুণে বেড়ে যাবে। যেখানে সরকারের রাজস্ব বাড়বে এবং এলাকাবাসীর উপকার হবে। সেখানে এ ট্রেনগুলোর স্টপেজ দিতে আপত্তি কোথায়।

আত্রাইয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার সাহেবগঞ্জ ব্রিজ সংলগ্ন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দানিয়াগাছি গ্রামের আব্দুল মান্নানের ছেলে সেলিম (৩২) ও একই উপজেলার আজমতপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ইনতাজ হোসেন (২৩)।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুর ২টার দিকে সেলিম ও ইনতাজ হোসেন নামে দুই মাদক ব্যবসায়ী মটরসাইকেল যোগে ফেনসিডিলের একটি চালান নিয়ে আত্রাইয়ের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুতসোম সরকার ও এএসআই ছাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সাহেবগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সেলিম ও ইনতাজ হোসেনকে আটক করে। এ সময় তাদের কাছে থাকা হিরোগ্লামা মটরসাইকেলের টাংকির ভেতর থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে।

তিনি আরো জানান তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। তাকে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে।





আর্কাইভ