শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
মঙ্গলবার ● ১২ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

---
গাজীপুর জেলা প্রতিনিধি :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের নিয়মিত মাস্টার্স ভর্তিতে আগের নিয়ম বহাল রেখে ভর্তি নিশ্চয়তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা৷ এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যায়ের নিরাপত্তাকর্মী আনসার সদস্যদের ধস্তাধস্তির ঘটনা ঘটে৷

১২ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজের শিক্ষার্থীরা গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন শুরু করে৷ বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যাললে ভিসি প্রফেসর ড. হারুন অর রশীদ নিজ গাড়িযোগে বিশ্ববিদ্যালয় থেকে বের হতে থাকলে বিশ্ববিদ্যালরে মূল ফটকের সামনে শিক্ষার্থীরা ভিসির গাড়ির গতিরোধ করে তাদের দাবি মেনে নেয়ার জন্য শ্লোগান দিতে থাকে৷ কেউ কেউ ভিসির গাড়ির সামনে শুয়ে পড়ে৷

এক পর্যায়ে ভিসি গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন৷ তিনি বলেন, বিগত তিন বছর ধরে ছাত্রদের সমস্যা সমাধান করার জন্য, সেশনজট দূর করার জন্য, পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠানের জন্য, ফলাফল তিন মাসের মধ্যে ঘোষণা করার জন্য দিন রাত আমরা পরিশ্রম করছি৷ এখনতো ফলাফলের জন্য তোমাদের অপেক্ষা করতে হয় না৷ শিক্ষা জীবন ঝড়ে যায় না৷ ছাত্রদের যে কোনো সমস্যা সমাধানের জন্য সর্বাত্মকভাবে সব সময় চেষ্টা করি৷ এর জন্য অবরোধের প্রয়োজন নেই, বসে থাকার প্রয়োজন নেই৷ এখানে আসারও প্রয়োজন নেই৷ তিনি ১৭ জানুয়ারি শিক্ষার্থীদের ৫ জন প্রতিনিধির সঙ্গে আলোচনা করে সমস্যা শুনে তা সমাধান করার কথা বলেন৷

এ সময় শিক্ষার্থীরা তাত্‍ক্ষণিকভাবে তাদের সমস্যা সমাধানের জন্য ভিসির প্রতি দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকে৷ এক পর্যায়ে ভিসি তার গাড়িতে উঠে চলে যেতে চাইলে শিক্ষার্থীরা ফের তার গাড়িকে ঘিরে ধরে৷ এ সময় বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যরা শিক্ষার্থীদের সরাতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের ধস্তাধস্তি হয়৷ এ সময় ভিসি ঢাকার দিকে চলে যান৷

এ সময় শিক্ষার্থীরা গেইটের বাইরে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢিল ছুঁড়ে৷ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷

ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা অবরোধ করে রাখে৷ এক পর্যায়ে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে যাওয়ার কথা বলে৷ কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে তারা৷ এমনকি গাড়ি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে ভাঙচুরের চেষ্টা চালায়৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)