শনিবার ● ২৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » খেলা » ঘাগড়ায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঘাগড়ায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি :: ২০১৮-২০১৯ বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে এবং ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় গতকাল ২৬ জুলাই শুক্রবার ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক ফুটবল খেলা প্রতিযোগিতা বেলা সাড়ে ৩টায় শুরু হয়ে বেলা ৫ টায় শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগীদেরকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন ৩ নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগদীশ চাকমা। ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এতে ঘাগড়া উচ্চ বিদ্যালয় বনাম পোয়াপাড়া সরকারী উচ্চ বিদ্যালয়ের উভয় দলে ১৫ জন করে মোট ৩০জন ক্ষুদে ফুটবল প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে। প্রতিযোগিতায় ৬-২ গোলে ঘাগড়া উচ্চ বিদ্যালয় জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী চম্পা চাকমা সর্বোচ্চ ৪ গোল করে সেরা গোলদাতা এবং পোয়াপাড়া সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী থুইমাপ্রু মারমা ম্যাচ সেরা খেলোয়াড় অর্জন করে।
সুমতি চাকমা খেলাটির রেফারীর দায়িত্ব পালন করেন। পোয়াপাড়া সরকারী উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দলের সুইলামং মারমা এবং ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দলের শান্তি মনি চাকমা নিজ-নিজ দলীয় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।





কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু