শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » আত্রাইয়ে কোরবানির জন্য ১৭ হাজার পশু প্রস্তুত
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » আত্রাইয়ে কোরবানির জন্য ১৭ হাজার পশু প্রস্তুত
বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে কোরবানির জন্য ১৭ হাজার পশু প্রস্তুত

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: আসন্ন পবিত্র ঈদুল আয্হা উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার ও কোন রকম ক্ষতিকর রাসায়নিক প্রক্রিয়া ছাড়াই পারিবারিক ভাবে ছোট-বড় ও মাঝারি খামারে প্রায় ১৭ হাজার পশু কোরবানি বাজারের জন্য প্রস্তুত করা হয়েছে। আর এসব কোরবানির পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি করছেন স্থাণীয় প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

চলতি বছর আত্রাইয়ের খামারীরা কোরবানির পশু প্রস্তুতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছেন। এখাকার দেশী জাতের ষাঁড় অন্য এলাকার চাহিদা মেটাতে সরবরাহ করা হবে বলে খামারীরা জানিয়েছেন।

আত্রাই উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় পারিবারিক পর্যায় ও ছোট-বড় খামারে কোরবানির মৌসুমে পুষ্টিকর প্রাকৃতিক খাবারের মাধ্যমে গরু মোটাতাজা করণ করা হয়। বিশেষ করে দেশী জাতের ষাঁড় গরুর প্রতি বিশেষ নজর দেয়া হয়। এছাড়াও গাভী (ফুল বকনা), বলদ, মহিষের চাহিদা মোতাবেক পালন করা হয়। একই সাথে রয়েছে পারিবারিক ও ব্যক্তি পর্যায়ে গরু, ছাগল ও ভেড়া পালন। কোন প্রকার ক্ষতিকারক রাসায়নিক প্রক্রিয়া ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে আত্রাইয়ের প্রায় ২’ শ ৯০ জন পারিবারিক ভাবে ছোট-বড় ও মাঝারি খামারে প্রায় ১৭ হাজার পশু কোরবানি বাজারের জন্য প্রস্তুত করেছেন। তবে গ্রামীণ জনপদের বিভিন্ন বাড়িতে উপরোক্ত পশুর যে সংখ্যা তার চেয়ে আরো বেশকিছু দেশী জাতের ষাঁড় রয়েছে যা স্থানীয় চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী এলাকার চাহিদাও মেটাবে।

খামার মালিকরা জানান, তাদের খামারে কোন প্রকার রাসায়নিক প্রক্রিয়া ছাড়াই প্রাকৃতিক খাবারের মাধ্যমে কোরবানি বাজারে বিক্রিযোগ্য সকল ধরনের গরু, মহিষ, ছাগল, ভেড়া পালনে স্থাণীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো:রুবাইত রেজা বলেন, খামারিদের রাসায়নিক স্ট্রেরয়েড প্রয়োগ ব্যতীত স্বাস্থ্যসম্মত সুস্থ্য সবল গরু, মহিষ, ছাগল ও ভেড়া পালনে প্রয়োজনীয় সকল ধরণের স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। এছাড়া খামারিদের নিয়ে প্রতি মাসে সচেতনতা সভা করা হয় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে। আবার কোরবানির হাটে যেন অস্বাস্থ্যকর গরু বেচাকেনা না করতে পারে সেজন্য এখন থেকেই প্রতিহাট আমাদের নজরদারিতে রাখা হচ্ছে। বর্তমানে কোরবানির হাট মনিটরিং এবং প্রাণি স্বাস্থ্যসেবা মনিটরিং কমিটি করা হচ্ছে। এছাড়া কৃত্তিম প্রজনন টেকনিশিয়ানসহ সকল কর্মকর্তা-কর্মচারী কোরবানির ঈদ পর্যন্ত সার্বক্ষণিক ভাবে প্রাণির স্বাস্থ্যসেবায় নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাবে এবং এখাকার দেশী জাতের ষাঁড় অন্য এলাকার চাহিদাও মেটাবে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)