শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনা নিহত
প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনা নিহত
বুধবার ● ২১ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনা নিহত

---জম্মু-কাশ্মীরে সীমান্তে কৃষ্ণঘাঁটি সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে রবিরঞ্জন কুমার সিং (৩৬) নামে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন। বিহার রাজ্যের বাসিন্দা নিহত ওই জওয়ান সেনাবাহিনীর নায়েক পদে কর্মরত ছিলেন। এ নিয়ে ৪ দিনের মধ্যে দুই ভারতীয় সেনা সদস্য নিহত হলেন। আজ পাক বাহিনীর গুলিবর্ষণে স্থানীয় ৪ বাসিন্দা আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

গণমাধ্যমে প্রকাশ, পাকিস্তানি বাহিনী আজ ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করার পাশাপাশি আবাসিক এলাকায় মর্টার হামলা চালায়। ওই ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর আবাসিক এলাকায় অবস্থিত সমস্ত বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। মানুষজন প্রাণ বাঁচানোর জন্য অন্যত্র নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসন গোটা পরিস্থিতির উপরে নজর রেখে চলেছে। ওই সেক্টরে গতকাল রাত থেকে পাক বাহিনী থেমে থেমে গুলিবর্ষণ করছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কেরি সেক্টরে সীমান্ত এলাকায় ৩/৪ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। গত ১৪ দিন বন্ধ থাকার পরে এসব বিদ্যালয় চালু হয়েছিল। এবার পুনরায় তা বন্ধ করতে হল।

এর আগে গত ১৭ আগস্ট পাকিস্তানি বাহিনী জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টর সংলগ্ন আউটপোস্ট ও গ্রামগুলিতে গুলি বর্ষণ করলে পালটা জবাব দেয় ভারতীয় সেনা জওয়ানরাও। উভয়পক্ষের মধ্যে গুলির লড়াইয়ের জেরে নিহত হন ল্যান্স নায়েক সন্দীপ থাপা।

গতকাল মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ জম্মু-কাশ্মীরের পুঞ্চের কৃষ্ণঘাঁটি সেক্টরে পাকিস্তানি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করলে ভারতীয় সেনাবাহিনী পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে জবাব দেয়। উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের মধ্যে নিহত হন রবিরঞ্জন কুমার সিং নামে ওই সেনা জওয়ান।

পাকিস্তানি সেনার গুলিতে ৬ ভারতীয় সেনা নিহত : আইএসপিআর

জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ ছয় সেনা সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটার বার্তায় এ দাবি করেছেন।

তিনি বলেন, দুই দেশের সীমানা নির্ধারণকারী রেখা (এলওসি) অতিক্রম করে ভারতীয় সেনারা গুলি চালালে সাত বছর বয়সী শিশুসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী তাত্তা পানি সেক্টরে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। তাতে এক কর্মকর্তাসহ ছয় ভারতীয় সেনা সদস্য নিহত হয়। এ সময় অনেকে আহত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় ভারতীয় সেনাবাহিনীর দুটি বাঙ্কার ধ্বংস হয়।’

এর আগে জম্মু-কাশ্মীরে সীমান্তে কৃষ্ণঘাঁটি সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে রবিরঞ্জন কুমার সিং (৩৬) নামে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন। বিহার রাজ্যের বাসিন্দা নিহত ওই জওয়ান সেনাবাহিনীর নায়েক পদে কর্মরত ছিলেন।
শাহ মাহমুদ কুরেশি

আন্তর্জাতিক আদালতে যাবে পাকিস্তান

এদিকে, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ বাতিলের বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এআরওয়াই নিউজ চ্যানেলকে বলেন, “ন্যায়বিচারের জন‌্য আমরা কাশ্মীরের বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” সমস্ত আইনি সম্ভাবনা খতিয়ে দেখার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ‌নেয়া হবে বলে জানান তিনি।

গত ৫ আগস্ট নরেন্দ্র মোদির সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দিয়েছে। একই সঙ্গে জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছে। ভারতের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। এর অংশ হিসেবে ভারতের সঙ্গে কূটনতিক সম্পর্ক কমিয়ে দিয়েছে পাকিস্তান। প্রতিবেশী দেশটির সঙ্গে বাণিজ্য ও সাংস্কৃতিক যোগাযোগসহ সব ধরনের লেনদেন স্থগিত করেছে পাক সরকার। সুত্র : রেডিও তেহরান।





আন্তর্জাতিক এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই  ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর

আর্কাইভ