বুধবার ● ২৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে সিলেটে এক যুবক গ্রেফতার
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে সিলেটে এক যুবক গ্রেফতার
সিলেট প্রতিনিধি :: সিলেটের বি:বাজারে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণের অভিযোগে হাসান নামের এক যুবককে গত মঙ্গলবার গভীর রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। ধর্ষনে সহযোগীতার দায়ে ধর্ষিতা তরুণীর সৎ মাকে এখনো গ্রেফতার করা যায়নি, তবে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত যুবক হাসান আহমদ (২৬) উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামের আব্দুল হক লখাই মিয়ার ছেলে।
পুলিশ জানায়, প্রতিবন্ধি ওই তরুণীর পিতা সৌদি আরবে বসবাস করেন। তিনি পরপর ৩টি বিয়ে করেন। এর মধ্যে আগের দুই স্ত্রীর সাথেই তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। ধর্ষিতা তরুণী ওই সৌদি প্রবাসীর ১ম স্ত্রীর গর্ভের সন্তান। ধর্ষিতা ওই তরুণী সৎ মায়ের সাথে বাবার বাড়িতে থাকতেন। তার সৎ মা শিরীন বেগমের সাথে প্রতিবেশী ধর্ষক হাসানের পরকিয়া প্রেমের সম্পর্কের সুবাধে অবাধ যাতায়াতে হাসানের কু-নজর পড়ে প্রতিবন্ধি ওই তরুণীর উপর। তখন সৎ মায়ের সহযোগীতায় লম্পট হাসান তাকে বিভিন্ন সময় ধর্ষণ করে।
ধর্ষিতার আপন মা জানান, মোবাইল ফোনের মাধ্যমে তার মেয়ে এই খবরটি তাকে জানালে তিনি মেয়ে উদ্ধারের জন্য আদালতে মামলা দায়ের করেন। এরপর আদালতের নির্দেশে পুলিশ প্রতিবন্ধি তরুণীকে উদ্ধার করে মায়ের জিম্মায় দেয়। পরবর্তীতে মেয়ের কাছ থেকে ঘটনার সকল বিষয় অবগত হয়ে দ্রুত তিনি তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি’তে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে বিয়ানীবাজার থানায় গ্রেফতার হাসান আহমদ এবং সৎ মা শিরীন বেগমকে আসামী করে মামলা দায়ের করেন।
বিয়ানীবাজার থানার পুলিশ পরির্দশক (তদন্ত) জাহিদুল হক জানান, গ্রেফতারকৃত হাসান আহমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ মামলার অপর আসামী শিরীন বেগমকেও গ্রেফতারে অভিযান চলছে।





দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা