শুক্রবার ● ৩০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে সমন্বিত পুষ্টি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আলীকদমে সমন্বিত পুষ্টি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে সমন্বিত পুষ্টি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগষ্ট বৃহস্পতিবার বেলা বারটায় আলীকদম উপজেলা পরিষদ হলরুমে একর্মশালা অনুষ্ঠিত হয়। আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল এর সভাপতত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান, আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চন্দ্র মহন্ত, উপজেলা প্রার্থমিক শিক্ষা কর্মকর্তা ইস্কান্দর নুরী, কারিতাস খাদ্য নিরাপত্ত প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর জেসমিন চাকমা, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হেডম্যান কারবারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
লিন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক প্রভাত ত্রিপুরা সঞ্চালনায় ও পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা বলেন পাঁচ বছর মেয়াদে এই প্রকল্পটি আলীকদম উপজেলার দুটি ইউনিয়নে কাজ করবে। এই প্রকল্পের অন্যতম লক্ষ হবে পুষ্টি সম্পর্কে সচেতন করে তোলা, বিভিন্ন বিদ্যালয়ে পুষ্টি বাগান সৃজন করা ইত্যাদি।





লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল
কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ