শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » ‘কীর্তিমান অমর জিয়া’ স্মরণিকার মোড়ক উন্মোচিত
প্রথম পাতা » জাতীয় » ‘কীর্তিমান অমর জিয়া’ স্মরণিকার মোড়ক উন্মোচিত
শুক্রবার ● ১৫ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘কীর্তিমান অমর জিয়া’ স্মরণিকার মোড়ক উন্মোচিত

---
রাজধানীতে ১৫ জানুয়ারী শুক্রবার সকাল ১০.৩০টায়, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শহীদ জিয়ার অমর কীর্তি গাঁথার উপর “কীর্তিমান অমর জিয়া” শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয়৷

জাতীয়তাবাদী বন্ধু দল এর প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ মোস্তফাজামান লিটু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. আহমেদ আজম খান৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ.বি.এম মোশাররফ, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, বিএনপির সহযোগী সংগঠন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লায়ন মিয়া মোঃ আনোয়ার, সংগঠনের উপদেষ্টা কাজী মনিরুজ্জামান মনির, সংগঠনের সদস্য সচিব মাহমুদ আহমেদ জিয়া, ইঞ্জি. মোঃ সোহেল রানা স্বপন, এড. আবু জাফর শিকদার, এম. শফিকুল ইসলাম সজীব, হানিফ মজুমদার, ইঞ্জি. এইচ.এম আমিনুর রহমান, মাষ্টার আব্দুস সোবহান, ইসমাইল তালুকদার খোকনসহ প্রমুখ৷

---
সভার শুরুতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ড. আর.এ গনির মৃতু্যতে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়৷ সভায় জাতীয়তাবাদী বন্ধু দলের পক্ষ থেকে সংগঠনের ৬ষ্ঠ প্রতিবার্ষিকী উপলক্ষে ‘কীর্তিমান অমর জিয়া’ নামক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়৷ স্মরণিকাটি উত্‍সর্গ করা হয় শহীদ জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো’র প্রতি৷ সম্পাদনা করেন ইঞ্জি. এইচ.এম আমিনুর রহমান আমিন৷ প্রকাশনায় জাহানারা বেগম৷ উপস্থিত নেতৃবৃন্দ স্মরণিকাটি আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন৷

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণতন্ত্রের গভীর সংকটে জাতীয়তাবাদী বন্ধু দল তার ৬ষ্ঠ বার্ষিকী পালন করছে এবং সেই সাথে যখন শহীদ জিয়া ও তার পরিবারকে নিয়ে বিভ্রান্তিমূলক মিথ্যাচার করছে বর্তমান ভোটারবিহীন সরকার ঠিক সেই মুহুর্তে ‘কীর্তিমান অমর জিয়া’ নামক স্মরণিকাটি বের করে প্রশংসার দাবি রাখে৷ তিনি আরো বলেন, জাতীয়তাবাদী বন্ধু দল এখন বেশ এগিয়ে গেছে৷ সাংগঠনিকভাবে সারাদেশে নিজেদের শক্তি সঞ্চয় করে ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রামে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রাখার আহ্বান জানান৷ তিনি আরো বলেন, গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা আগামীতে যে নির্বাচন আসবে সেই নির্বাচনেও অংশগ্রহণ করবো৷ হয়তো কেউ কেউ ভাবছেন ভোটারবিহীন সরকার আমাদেরকে কোন সিট দেবে না৷ জোর করে হলেও সব সিট দখল করে নেবে৷ সবকিছু জানার পরেও বিএনপি কেন নির্বাচনে অংশগ্রহণ করছে৷ তাদের উত্তরে বলবো আমরা দেশবাসীসহ বিশ্ববাসীর কাছে স্পষ্টভাবে তুলে ধরতে চাই যে, বর্তমান সরকারের অধীনে কোন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না৷ তিনি আরো বলেন, গত ৫ জানুয়ারি জানুয়ারি দেশবাসী দেখেছে কিভাবে একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ১৫০ জনের অধিক এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন৷ জনগণের সমর্থনহীন একটি সরকার সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট ডাকাতি করেছে৷ সমপ্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচনেও তাদের ভোট ডাকাতির তান্ডব দেশবাসী দেখেছে৷ ভবিষ্যতেও তারা কিভাবে জাতিকে গণতন্ত্র থেকে দূরে সরিয়ে নিয়ে বাকশাল উপহার দিতে চায় জনগণকে বুঝানোর জন্যই আমরা আবারো নির্বাচনে যেতে চাই৷ তবে তাদের পতনের সময় হয়ে গেছে৷ জনগণ বুঝতে পেরেছে এই সরকারের আমলে সাধারণ মানুষের স্বাভাবিক মৃতু্যর কোন গ্যারান্টি নেই৷ শুধু বিরোধীদলের নেতাকর্মীরাই গুম হয়নি বরং সরকারি দলের অনেকেই তাদের স্ব-স্ব আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেও গুম-খুন হয়েছে৷ প্রধানমন্ত্রী ২ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা জনগণ প্রত্যাখান করেছেন৷ কারণ জনগণের ও গণমানুষের কোন বক্তব্য তার ভাষণে ছিল না৷ তার আমলের লুটপাটকে জায়েজ করার জন্যই তিনি তার দলীয় নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য ভাষণ দিয়েছিলেন৷ তিনি সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারে বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন জোরদার করার আহ্বান জানান৷(প্রেস বিজ্ঞপ্তি)





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ