শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য মজুদ করা বিপুল সংখ্যাক দেশীয় অস্ত্র উদ্ধার
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য মজুদ করা বিপুল সংখ্যাক দেশীয় অস্ত্র উদ্ধার
বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য মজুদ করা বিপুল সংখ্যাক দেশীয় অস্ত্র উদ্ধার

---কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য এনজিও শেডের কার্যালয়ে মজুদ রাখা বিপুল সংখ্যক রাম দা, হাতুড়ি ও করাতসহ উপকরণ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে উখিয়ার মালভিটা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি দল অভিযান চালায়।

উদ্ধার হওয়া উপকরণগুলোর মধ্যে রয়েছে ১৭ শত রাম দা, ১১ শত হাতুড়ি, ১২ শত হাত করাত, ৪ শত ছোরা, ১২ শত তার কাটার প্লাস ও ২২ শত বেলচা।

সহকারী কমিশনার ফখরুল ইসলাম বলেন, মালভিটা এলাকায় এনজিও শেডের কার্যালয়ে রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য দা ও ছোরাসহ বেশ কিছু উপকরণ মজুদ করা হয়েছে- এমন খবরে প্রশাসনের একটি দল অভিযান চালায়। এ সময় শেড নামের সংস্থাটির কার্যালয় থেকে রাম দা, হাতুড়ি, হাত করাত, ছোরা, তার কাটা প্লাস, রশি ও বেলচাসহ উপকরণ জব্দ করা হয়। সংস্থাটির সংশ্লিষ্টরা জানিয়েছেন- জব্দ হওয়া এসব উপকরণ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের অর্থায়নে শেড রোহিঙ্গাদের সরবরাহের জন্য মজুদ করেছিল।

তিনি বলেন, উদ্ধার হওয়া উপকরণগুলো উদ্ধার করে উপজেলা প্রশাসনের কার্যালয়ে রাখা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে এসব বিতরণের অনুমোদন রয়েছে কিনা তার অনুকূলে নথিপত্র দেখাতে সংস্থাটির সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

নথিপত্র দেখাতে ব্যর্থ হলে সংস্থাটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ফখরুল ইসলাম।

অভিযানের সময় শেড এনজিও প্রজেক্ট ম্যানেজার সরওয়ার হাসান জানান, এসব দা, কুদাল, বেলচা, ছুরি, হাতুড়ি ও লাঠিগুলো আইওএম তাদেরকে দিয়েছে। এফডি-৭ এর অনুমতি শেষ হওয়ায় ক্যাম্পে বিতরণ না করে আইওএম এসব কৃষি উপকরণ স্থানীয়দের মাঝে সরবরাহ করার জন্য শেডকে দিয়েছে বলে তিনি জানান।

জানা গেছে, ২০১৭ সালের আগস্ট থেকে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে যাচ্ছে এনজিও সংস্থা শেড।





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)