বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে শিক্ষক সমিতির মানববন্ধন
চুয়েটে শিক্ষক সমিতির মানববন্ধন
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতি উদ্যোগে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতির জন্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রস্তাবিত অভিন্ন নীতিমালা বাতিল এবং অনুপার্জিত ইনক্রিমেন্ট পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে চুয়েট শিক্ষক সমিতি। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য, সারাদেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক সমিতি একযোগে একইসময়ে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে চুয়েট শিক্ষক সমিতির সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দসহ সকল সাধারণ শিক্ষকম-লী স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মানববন্ধনে শিক্ষকদের দাবির সাথে একাত্মতা পোষণ করেন।
মানববন্ধনে অবিলম্বে ইউজিসি কর্তৃক প্রস্তাবিত অভিন্ন নীতিমালা বাতিল এবং দেশের প্রকৌশল শিক্ষার শিক্ষকবৃন্দের মেধার পুরষ্কার ও উচ্চশিক্ষায় প্রণোদনামূলক অগ্রিম বেতনবৃদ্ধি (ইনক্রিমেন্ট) পুনর্বহাল রাখার দাবি জানানো হয়।





বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি