শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে মোটরসাইকেল চুরি, পরোয়ানাভূক্ত ও একাধিক মামলার আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৬ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার ২৭ অক্টোবর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার।
গ্রেপ্তার হলেন- খৈয়াছড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ আমবাড়িয়া এলাকার সৈয়দ মুহুরী বাড়ির মৃত শামসুল হকের ছেলে মো. নাজমুল হক প্রকাশ ফকির (৩০), মিরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের জাইল্লা পুকুর এলাকার মীর হোসেনের বাড়ির মৃত ফিরোজের ছেলে মো. সজীব (২৩), ৪ নং ওয়ার্ডের সাব এলাকার হারুনের বাড়ির এমরান হোসেনের ছেলে মো. রিয়াজ হোসেন (২০), ৬ নং ওয়ার্ডের দক্ষিণ গোভনীয়া এলাকার কামরুল হায়দার কালামের ছেলে মো. আমজাদ হোসেন প্রকাশ রাশেদ (২২), মো. রাসেল (২৮), ওয়ারেন্টভূক্ত আসামী খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া এলাকার অসি উদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত জেবল হকের ছেলে মো. অহিদ (৩১) ও মো. ফাহিম (২১), মনিরুল ইসলাম (১৮) ও নাইমুল হোসেন মাহিম (১৯)।

মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, মিরসরাই থানাধীন বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের সদস্য, পরোয়ানাভূক্ত ও বিভিন্ন মামলার আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের’কে আদালতে পাঠানো হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)