শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম » পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ

--- মো. ইউসুফ রাঙ্গুনিয়া প্রতিনিধি :: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব খুরুশিয়া এলাকায় বন বিভাগের জমি দখলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে। এতে সংঘর্ষের আশঙ্কায় দিন কাটাচ্ছে অসহায় এক ভুমিহীন পরিবার।

জানা যায়, রাঙ্গুনিয়া খুরুশিয়া রেঞ্জের আওতাধীন প্রায় ২০ শতক বনভূমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন ভুমিহীন আহম্মদ নবী ও তার পরিবার। সম্প্রতি পুরনো ভাঙা ঘর মেরামত করে নতুনভাবে গৃহনির্মাণ করায় তাদের ওপর নেমে আসে বিপদ।

বনবিভাগের সরাসরি আপত্তি না থাকলেও, স্থানীয় প্রভাবশালী প্রতিবেশী মোস্তাক বিল্লা ও তার সহযোগীরা (গিয়াস উদ্দিন, শরিফুল ইসলাম, মীনহাজুল ইসলাম) চাঁদা দাবি করে বলে অভিযোগ করেছেন আহম্মদ নবী। দাবিকৃত চাঁদা দিতে না পারায় তারা আহম্মদ নবীর বিরুদ্ধে বনবিভাগ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে উচ্ছেদের অভিযোগ দায়ের করেন। বর্তমানে আহম্মদ নবীর নামে বসতঘরে একটি বিদ্যুৎ সংযোগও রয়েছে।

সরেজমিনে তদন্তে জানা গেছে, উক্ত ভূমিটি বাংলাদেশ সরকারের বনবিভাগের পরিত্যক্ত জমি। আহম্মদ নবী পরিবার বহু বছর ধরে সেখানে ফলজ-বনজ বৃক্ষ রোপণসহ বসবাস করে আসছেন। নিকট আত্মীয় মোস্তাক বিল্লার সাথে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, উভয় পরিবারের বিরুদ্ধে বনভূমি দখলের অভিযোগে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযোগকারী মোস্তাক বিল্লা নিজেও বনভূমিতে অবৈধভাবে আবাসন তৈরি করে বসবাস করছেন। অথচ তিনিই অন্যের বিরুদ্ধে দখলের অভিযোগ করছেন।

এদিকে, প্রভাবশালী মোস্তাক বিল্লার বিরুদ্ধে স্থানীয়ভাবে চাঁদাবাজি, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এসব ঘটনায় আহম্মদ নবীর পরিবার আদালতে মামলা দায়ের করেছে। মামলায় তারা নিজেদের জীবনের নিরাপত্তা ও বসতবাড়ি উচ্ছেদে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছেন।

আহম্মদ নবী আদালতে জানান, তিনি একজন ভুমিহীন ও অসহায় মানুষ। তাঁকে উচ্ছেদ করা হলে তার পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হবে। তাই তিনি সরকার ও প্রশাসনের সহযোগিতায় মাথা গোঁজার ঠাঁই চান।

বিষয়টি নিয়ে খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, অভিযোগকারী মোস্তাক বিল্লা ও অভিযুক্ত আহম্মদ নবী দুজনই সমান অপরাধী। উভয়েই বনভূমিতে গৃহনির্মাণ করেছেন। প্রাথমিক তদন্তে আমরা উভয়পক্ষের ঘর উচ্ছেদ করেছিলাম, কিন্তু পরে তারা পুনরায় ঘর তুলে বসবাস শুরু করে। ইতোমধ্যে বন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। সরকারের নির্দেশ পেলে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)