শিরোনাম:
●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম » পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ

--- মো. ইউসুফ রাঙ্গুনিয়া প্রতিনিধি :: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব খুরুশিয়া এলাকায় বন বিভাগের জমি দখলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে। এতে সংঘর্ষের আশঙ্কায় দিন কাটাচ্ছে অসহায় এক ভুমিহীন পরিবার।

জানা যায়, রাঙ্গুনিয়া খুরুশিয়া রেঞ্জের আওতাধীন প্রায় ২০ শতক বনভূমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন ভুমিহীন আহম্মদ নবী ও তার পরিবার। সম্প্রতি পুরনো ভাঙা ঘর মেরামত করে নতুনভাবে গৃহনির্মাণ করায় তাদের ওপর নেমে আসে বিপদ।

বনবিভাগের সরাসরি আপত্তি না থাকলেও, স্থানীয় প্রভাবশালী প্রতিবেশী মোস্তাক বিল্লা ও তার সহযোগীরা (গিয়াস উদ্দিন, শরিফুল ইসলাম, মীনহাজুল ইসলাম) চাঁদা দাবি করে বলে অভিযোগ করেছেন আহম্মদ নবী। দাবিকৃত চাঁদা দিতে না পারায় তারা আহম্মদ নবীর বিরুদ্ধে বনবিভাগ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে উচ্ছেদের অভিযোগ দায়ের করেন। বর্তমানে আহম্মদ নবীর নামে বসতঘরে একটি বিদ্যুৎ সংযোগও রয়েছে।

সরেজমিনে তদন্তে জানা গেছে, উক্ত ভূমিটি বাংলাদেশ সরকারের বনবিভাগের পরিত্যক্ত জমি। আহম্মদ নবী পরিবার বহু বছর ধরে সেখানে ফলজ-বনজ বৃক্ষ রোপণসহ বসবাস করে আসছেন। নিকট আত্মীয় মোস্তাক বিল্লার সাথে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, উভয় পরিবারের বিরুদ্ধে বনভূমি দখলের অভিযোগে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযোগকারী মোস্তাক বিল্লা নিজেও বনভূমিতে অবৈধভাবে আবাসন তৈরি করে বসবাস করছেন। অথচ তিনিই অন্যের বিরুদ্ধে দখলের অভিযোগ করছেন।

এদিকে, প্রভাবশালী মোস্তাক বিল্লার বিরুদ্ধে স্থানীয়ভাবে চাঁদাবাজি, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এসব ঘটনায় আহম্মদ নবীর পরিবার আদালতে মামলা দায়ের করেছে। মামলায় তারা নিজেদের জীবনের নিরাপত্তা ও বসতবাড়ি উচ্ছেদে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছেন।

আহম্মদ নবী আদালতে জানান, তিনি একজন ভুমিহীন ও অসহায় মানুষ। তাঁকে উচ্ছেদ করা হলে তার পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হবে। তাই তিনি সরকার ও প্রশাসনের সহযোগিতায় মাথা গোঁজার ঠাঁই চান।

বিষয়টি নিয়ে খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, অভিযোগকারী মোস্তাক বিল্লা ও অভিযুক্ত আহম্মদ নবী দুজনই সমান অপরাধী। উভয়েই বনভূমিতে গৃহনির্মাণ করেছেন। প্রাথমিক তদন্তে আমরা উভয়পক্ষের ঘর উচ্ছেদ করেছিলাম, কিন্তু পরে তারা পুনরায় ঘর তুলে বসবাস শুরু করে। ইতোমধ্যে বন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। সরকারের নির্দেশ পেলে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ