বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » দূর্ঘটনায় আহত বিশ্বনাথের ব্যবসায়ী শরীফুর মারা গেছেন
দূর্ঘটনায় আহত বিশ্বনাথের ব্যবসায়ী শরীফুর মারা গেছেন
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত তরুণ ব্যবসায়ী শরীফুর রহমান ওরফে কালা মিয়া (২৪) আজ বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে (ইন্না লিল্লাহি……রাজিউন)। তিনি সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। শরীফুর রহমান বিশ্বনাথ আল-হেরা শপিং সিটির রিপা জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী ও উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাওঁ গ্রামের মৃত রফিজ আলীর পুত্র।
শরীফুর রহমান (কালা মিয়া) মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায় মোটরসাইকেলে যোগে রশিদপুর থেকে বিশ্বনাথ উপজেলা সদরে আসার পথে কারিকোনা এলাকায় (পল্লী বিদ্যুতের সাবেক অফিসের সামনে) বালুর টেকির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে তিনি ছিটকে পড়েন। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের আইসিইউ’তে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন বলে জানিয়েছেন নিহতের বড় ভাই ও আল-হেরা মার্কেটের হ্যাপি জুয়েলার্সে’র স্বত্ত্বাধিকারী মনির মিয়া।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন