শিরোনাম:
●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি
রাঙামাটি, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিশ্ব ইজতেমায় র‌্যাবের ৫ স্তরের নিরাপত্তা জোরদার
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিশ্ব ইজতেমায় র‌্যাবের ৫ স্তরের নিরাপত্তা জোরদার
শুক্রবার ● ১৫ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বিশ্ব ইজতেমায় র‌্যাবের ৫ স্তরের নিরাপত্তা জোরদার

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি ৷ জুমার নামাজে ইমামতি করেন বাংলাদেশের ক্বারি মো. জুবায়ের৷জুমার নামাজে অংশ নিতে ইজতেমায় যোগদানকারী মুসুল্লি ছাড়াও রাজধানী ঢাকা, গাজীপুরসহ আশে-পাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন৷ ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে ইজতেমা মাঠের দিকে৷ ইজতেমা মাঠে জায়গা না পেয়ে আশে-পাশের খোলা জায়গাসহ মুসল্লিরা কামারপাড়া সড়ক ও অলি-গলিসহ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তিা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন৷ জুমার নামাজ চলাকালীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷

জুমার নামাজে ভিআইপিদের অংশগ্রহণ :

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের জুমার নামাজে ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বাী মিয়া, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো: আসাদুর রহমান কিরণ অংশ নেন৷

বিদেশি মুসলিস্নদের অংশগ্রহণ :

১৫ জানুয়ারি শুক্রবার দুপুর পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে বিশ্বের ৯৬টি দেশের ৬ হাজার ৩১৮ জন মুসল্লি অংশ নিয়েছেন৷

দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে তুরাগতীরে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব৷ এ ধাপে ঢাকাসহ দেশের ১৬ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন৷

ইজতেমাস্থল ঘিরে পাঁচসত্মরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাব৷ আগামী ১৭ জানুয়ারি রবিবার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে৷

র‌্যাবের ৫ স্তরের নিরাপত্তা জোরদার :

নাশকতা এড়াতে ও হুমকির বিষয় বিবেচনায় রেখে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাঠ ও এর আশপাশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে৷

ইজতেমা মাঠে মুসল্লিদের যাতে কোনো সমস্যা ও ময়দানকেন্দ্রিক বিশৃঙ্খলা তৈরি হতে না পারে সেজন্য সব গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে র‌্যাবের পাঁচ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে৷

১৫ জানুয়ারি শুক্রবার বেলা ১১টায় টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন র‌্যাবের নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ৷

তিনি বলেন, বিশ্ব ইজতেমায় প্রথম পর্ব সুন্দর ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে৷ আশা করছি দ্বিতীয় পর্বও একইভাবে শেষ হবে৷ আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা নিরাপদে এখান থেকে বাড়ি যেতে পারবেন৷

তিনি বলেন, প্রথম পর্বের তুলনায় দ্বিতীয় পর্বে মুসল্লিদের নিরাপত্তা আরো বেশি জোরদার করা হয়েছে৷ ইজতেমা ময়দানের ভেতরে-বাইরে সাদা পোষাকে র‌্যাব ও গোয়েন্দা সদস্য বৃদ্ধি করা হয়েছে৷

তিনি জানান, নিরাপত্তা একটি সমন্বিত উদ্যোগ৷ এখানে যারা আছি প্রত্যেককেই এই উদ্যোগে অংশগ্রহণ করার প্রয়োজন রয়েছে৷ র‌্যাবব শুধু নিরাপত্তাই নয়, ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে চিকিত্‍সা সেবাও দিচ্ছে৷ এ পর্যন্ত প্রায় সাড়ে ৬ হাজার মুসল্লিকে বিনামূল্যে চিকিত্‍সা সেবা দেওয়া হয়েছে৷

বেনজীর আরো জানান, র‌্যাবের পক্ষ থেকে মুসল্লিদের বিনামূল্যে পানি বিতরণ করা হচ্ছে৷ যাতে আগত মুসল্লিরা পানির কষ্টে না থাকেন৷

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, পুরো ইজতেমা ময়দানে প্রবেশের ১৮টি গেটে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে৷ এছাড়াও বিদেশি মেহমানদের কামড়ার গেটেও রয়েছে সিসি ক্যামেরা৷ রাত-দিন সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য রয়েছে একটি মূল নিয়ন্ত্রণ কক্ষ ও ২টি উপ নিয়ন্ত্রণ কক্ষ৷

এছাড়া ৯টি অবজারভেশন পোস্ট, ৯টি ওয়াচ টাওয়ার সার্বক্ষণিক মনিটরিং করছে৷ পুরো ময়দান পর্যবেক্ষণের জন্য আকাশপথেও টহলে থাকছে র্যাবের হেলিকপ্টার৷

এর বাইরেও ময়দানে থাকছে র‌্যাবের বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড ও স্ট্রাইকিং ফোর্স৷ তুরাগ নদীতে টহলের জন্য থাকছে র‌্যাবের স্পিডবোট৷

এছাড়াও ময়দানের প্রতিটি খিত্তায় একজন করে সাদা পোষাকে র‌্যাব সদস্য মোতায়ন থাকছে বলে জানান র‌্যাবের মহাপরিচালক৷

দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্য :

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে আসা আব্দুর রহমান (৬২) নামে এক মুসল্লি মারা গেছেন৷

১৪ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মারা যান তিনি৷ নিহত আব্দুর বগুড়ার গাবতলী থানার মাঝবাড়ি এলাকার মৃত কছিমউদ্দিন প্রামাণিকের ছেলে৷

বিশ্ব ইজতেমার লাশের জিম্মাদার মো. আদম আলী জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ খিত্তায় মারা যান তিনি৷ বাদ জুমা তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে৷

এর আগে গত ৮ জানুয়ারি শুক্রবার থেকে ১০ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব৷ এ দুই পর্বের ইজতেমায় দেশের ৩২ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন৷ বাকি ৩২ জেলার মুসল্লিরা অংশ নেবেন আগামী ২০১৭ সালের বিশ্ব ইজতেমায়৷

যানবাহন সংকট, ভিড়, যানজটসহ নানা ভোগান্তি এড়াতে গত বুধবার থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন৷ বৃহস্পতিবার যেন ইজতেমামুখী মানুষের ঢল নামে৷ বাস, ট্রাক, ট্রেন, নৌকা, ট্রলারসহ বিভিন্ন যানবাহনে করে জামাতবদ্ধ হয়ে মুসল্লিরা এসেছেন টঙ্গীর ইজতেমাস্থলে৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ