শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিধিমালা প্রণয়ন হলে ভূমি বিরোধ নিস্পত্তি কাজের গতি বাড়বে : কমিশন চেয়ারম্যান
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিধিমালা প্রণয়ন হলে ভূমি বিরোধ নিস্পত্তি কাজের গতি বাড়বে : কমিশন চেয়ারম্যান
বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিধিমালা প্রণয়ন হলে ভূমি বিরোধ নিস্পত্তি কাজের গতি বাড়বে : কমিশন চেয়ারম্যান

--- ষ্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইনের কার্য বিধিমালা প্রণয়ন না করায় পাহাড়ে ভূমি বিরোধ নিষ্পত্তি কাজে গতি আসছে না বলে মন্তব্য করেছেন পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি (অবঃ) আনোয়ার উল হক।
তিনি বলেন, বিধিমালা প্রণয়ন হলে ভূমি বিরোধ নিস্পত্তির কাজের গতি বাড়বে। আর বিধিমালা প্রণয়ন করতে সরকারের কাছে আঞ্চলিক পরিষদ থেকে সুপারিশ পাঠানো হয়েছে। কিন্তু এখনো বিধিমালাটি প্রণয়ন হয়নি। বিধিমালা প্রণীত হলে ভূমি বিরোধ নিষ্পত্তির কাজ শুরু করা হবে।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি সার্কিট হাউজে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের পঞ্চম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশন চেয়ারম্যান এইসব কথা বলেন।
এর আগে সকাল ১১টায় রাঙামাটি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আনোয়ার-উল হক।
বৈঠকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, রাঙামাটি চাকমা সার্কেল চিফ ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায়, খাগড়াছড়ির মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরী, বান্দরবান সার্কেল চীফ উচপ্রু চৌধুরী, ভুমি কমিশনের সচিব মো. আলী মনসুর ও রেজিষ্ট্রার সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকের কমিশন চেয়ারম্যান বিচারপতি (অবঃ) আনোয়ার-উল হক আরো বলেন, আগামী মাসেই ভূমি কমিশনের বৈঠকে বিধিমালা প্রনয়নে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে। বিধিমালা চুড়ান্ত হলেই ভূমি কমিশনের কাজ অনেকটাই এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, যে মামলা গুলো রয়েছে তা নিস্পত্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলের ভূমি সমস্যা সমাধান করা হবে।
কমিশনের সদস্য চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায় বলেন, কমিশনের সদস্যদের মাঝে বোঝাপড়া বৃদ্ধি পেয়েছে। আর কমিশনের কাজও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। ভূমি বিরোধ নিষ্পত্তি কাজ যেন সবার কাছে গ্রহনযোগ্য পায় তার জন্য কমিশন কাজ করে যাচ্ছে। বিধিমালা প্রণয়ন হলে শুনানিতে যাওয়া হবে। আশা করি কয়েক মাসের মধ্যে ভূমি বিরোধ নিষ্পত্তি কাজ দৃশ্যমান হবে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)