শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ২৪ ঘন্টায়ও উদ্ধার হয়নি ২ নারী শ্রমিকের দেহ : ইউএনও বলছেন উদ্ধার অভিযান শেষ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ২৪ ঘন্টায়ও উদ্ধার হয়নি ২ নারী শ্রমিকের দেহ : ইউএনও বলছেন উদ্ধার অভিযান শেষ
শুক্রবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৪ ঘন্টায়ও উদ্ধার হয়নি ২ নারী শ্রমিকের দেহ : ইউএনও বলছেন উদ্ধার অভিযান শেষ

---আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও উদ্ধার হয়নি দুই নারী শ্রমিকের লাশ। পরিবারে শোকের মাতম। এদিকে উদ্ধার অভিযানের আনুষ্ঠানিক সমাপ্ত হয়েছে বলে জানিয়েছেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল। সায়েদ ইকবাল বলেন আমাদের কোন ডুবুরী নাই। সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিস দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ দুই নারী শ্রমিককে উদ্ধার করতে পারেনি। অবশেষে আমার উদ্ধার অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করছি।
আলীকদম থানার অফিসার্স ইনচার্জ কাজী রকিব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বিষয়টি চকরিয়া ও লামা থানায় অবহিত করেছেন বলে জানান।
সরেজমিনে নিখোঁজদের পরিবারের খোঁজ খবর দিতে গেলে মুন্নি বেগম এর স্বামী আব্দুল কুদ্দুছ বাষ্ফরুদ্ধ কন্ঠে এপ্রতিবেদককে বলেন, পেটের দায়ে আমার স্ত্রীকে লোকের জমিতে কাজ করতে পাঠাই। কিন্তু আমি করে জানবো যে আমার তিন সন্তানকে রেখে ও এভাবে চলে যাবে। কে দেখবে আমার এই তিন সন্তানকে। লালন পালইবা কে করবে। মুন্নি আক্তারের তিন সন্তান নুর কাদের (৮), আব্দুল কাদের (৬), নুর কায়দা মনি (৫)। অপরদিকে নিখোঁজ ছেনোয়ারা বেগমের বাড়িতে গিয়ে দেখা যায় তার একমাত্র সন্তান শহিদুল ইসলাম মুন্না (৮)কে কোলে নিয়ে নির্বাক তার দুই খালা। পরিবারের সদস্যরা কেউই কথা বলতে পারলনা প্রতিবেদকের সাথে।
আজ ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে আলীকদম উপজেলার ভুজির কুম এলাকায় এই নৌকাডুবির এঘটনা ঘটে। এসময় নৌকায় থাকা মাঝি সহ মোট আটজনের মধ্যে দুজনকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ দুই নারী শ্রমিক আলীকদম উপজেলার লিয়াকত আলী পাড়ার আব্দুল কুদ্দুছ এর স্ত্রী মুন্নি বেগম (৩০) এবং সিলেটি পাড়া এলকার পেটান আলীর স্ত্রী ছেনোয়ারা বেগম (৩২)। মুন্নি বেগম তিন সন্তানের জননী এবং ছেনোয়ারা বেগম এক সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শীরা জানায় নিখোঁজ দুই নারী শ্রমিক সহ অপর তিন নারী শ্রমীক ও দুই পুরুষ শ্রমিক নয়াপাড়া এলাকার মৃত আব্দু জব্বার এর ছেলে নুর মোহম্মদ এর জমিতে কাজ করতে যায়। দিনের কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার জন্য নদী পার হতে জমির মালিক নুর মোহাম্মদের নৌকায় উঠে ওই সাত শ্রমিক। নুর মোহাম্মদ নৌকা চালিয়ে মাঝ নদীতে ভূজির কুম নামক স্থানে এলে উত্তাল ঘুর্ণীপাকে পড়ে নৌকাটি ডুবে যায়।
এসময় নদী নদীর তীর থেকে একটি স্পীড বোট এগিয়ে এসে ৬ জনকে উদ্ধার করতে পারলেও বাকি দুই নারী শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে সংবাদ পেয়ে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার ব্রিগেড ও স্থানীয় উপজেলা প্রশাসন ঘটনাস্থালে গিয়ে দীর্ঘ চব্বিশ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ দুই নারী শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)