শিরোনাম:
●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ২৫ সেপ্টেম্বরে আসছে চ্যানেল আই’তে ‘গুপ্তধন এবং একজন বৃদ্ধ’
প্রথম পাতা » প্রধান সংবাদ » ২৫ সেপ্টেম্বরে আসছে চ্যানেল আই’তে ‘গুপ্তধন এবং একজন বৃদ্ধ’
মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৫ সেপ্টেম্বরে আসছে চ্যানেল আই’তে ‘গুপ্তধন এবং একজন বৃদ্ধ’

---নজরুল ইসলাম তোফা :: জীবনের একঘেয়েমি কিংবা ক্লান্তিকর মুহূর্ত গুলোকে আড়াল করতেই একটি চ্যানেল থেকে আর একটি চ্যানেলেই যেন চলে যান বহু মানুষ। তাদের চাহিদা হলো ভালো কিছু অনেক নাটক, টেলিফিল্ম এবং সিনেমা দেখে মনের খোরাক মেটানো। ভাল গল্পের আকালের দিনেই চাহিদা পুরণ না হওয়াটাই তো স্বাভাবিক।

তাই তো অন্য রকম মজার গল্প নিয়েই হাজির হচ্ছেন নাট্যকার ও পরিচালক শিমুল সরকার। ভাল গল্পের আকালের যুগেই একটা অন্য রকম গল্প বলার চেষ্টা করেছেন। বলা যায় যে, চ্যানেল আই’তে এটি ভাল গল্পেরই একটি টেলিফিল্ম। প্রচার হবে ২৫ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩ টায়। পরিচালক শিমুল সরকারের নিজেরই লেখা এবং পরিচালিত টেলিফিল্ম “গুপ্তধন এবং একজন বৃদ্ধ “।

তিনি বলেছনে, টেলিভিশন মিডিয়ায় ১৪ বছরের পথ চলায় এটাই দ্বিতীয় বারের মত তাঁর নিজের অভিনয় করা একটি মজার টেলিফিল্ম।

বলা দরকার, টেলিফিল্মে গতানুগতিক কমেডি ধাঁচের বাইরে এসে খুব অসাধারন অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। তাঁর পাশা পাশিই আছেন লিজেন্ড অভিনেতা ফজলুর রহমান বাবু। আরো আছে তাঁর কাছের কিছু মানুষ। বাকিটা দর্শকের উপর তিনি ছেড়ে দিয়েছেন। ভাল মন্দ মতামত জানালে সকলের কাছে কৃতজ্ঞ থাকবেন।

এবার অভিনয়ে পরিচালক শিমুল সরকার

নজরুল ইসলাম তোফা :: পরিচালক শিমুল সরকার। সময়ের তরুণ জনপ্রিয় একজন পরিচালক। শত শত পর্বের নাটক নির্মাণে মুন্সিয়ানা দেখিয়েছেন টেলিভিশন মিডিয়াতে। তার জনপ্রিয় ধারাবাহিক নাটকের মধ্যে আছে ডাইরেক্টার (বাংলাভিশন), চোরকাব্য (আরটিভি), মামার হাতের মোয়া (একুশে টিভি), হানিমুন ঠ্যালাগাড়ি (আরটিভি), জবের ব্যাপার (আরটিভি) এবং দর্শক প্রশংসিত একক নাটক ও টেলিফিল্মের মধ্যে সায়াহ্নে সূর্যোদয় (চ্যানেল আই), বউ চুরি (একুশে টিভি), আগুনের ফুল (বাংলাভিশন), শাস্তি (বাংলাভিশন), মা কে আমার পড়ে না মনে (বিটিভি), অচ্ছুত (আরটিভি), ওয়ান লাখ ইলেভেন হাজার (আরটিভি), আরজু (আরটিভি), কেস নম্বর ৯৯ (একুশে টিভি) উল্লেখযোগ্য। বেশ কিছুদিন থেকেই তিনি নাটক থেকে একটু দূরে আছেন কেননা এই সময়ে তিনি ৩ টি চলচ্চিত্রের প্রস্তুতি সারছেন। খুব শিঘ্রই চলচ্চিত্রগুলির কাজ শুরুও হয়ে যাবে একে একে। হুট করেই ভাল একটা গল্প মাথায় আসাতে তিনি এবার নাকি সেটি চ্যানেল আই এর জন্য নির্মাণ করেছেন। টেলিফিল্মের নাম ‘গুপ্তধন এবং একজন বৃদ্ধের গল্প’ যেটি ২৫ সেপ্টেম্বর বিকেল ৩ টায় প্রচারিত হবে।অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও আ খ ম হাসান। সাথে আছেন নির্মাতা শিমুল সরকার নিজেও। ক্যামেরায় অভিনয় এটি তার ২য়। প্রথমটি ছিল তার নিজের অনলাইন টেলিভিশন লাভ টিভির জন্য নির্মিত রাজকাহিনী HD . কেন অভিনয়ে আসা ? প্রশ্নের উত্তরে শিমুল সরকার জানান – অভিনয়টা আমার রক্তের সাথে মিশে গেছে। মঞ্চে কাজ করছি দীর্ঘ ২৩ বছর। এসময়টাতে নির্দেশনার পাশাপাশি প্রায় ৪০ টি নাটকের চার শতাধিক শোতে অভিনয় করেছি। বিশ্ববিদ্যালয় জীবনে বিতার্কিক এবং অভিনেতা হিসেবেই বেশ খ্যাতি হয়েছিল বলতে পারেন। কিন্তু টেলিভিশনে আমার সব সময় ক্যামেরার পিছনে থাকাটাকেই শ্রেয় মনে হয়েছে।নির্মাতা হতেই লাইট ক্যামেরা একশানের এই মাঠে আসা আমার। কিন্তু বলতে পারেন অনেকটা ক্ষোভ নিয়েই অভিনয়টা শুরু করা এবার ক্যামেরার সামনে। আমাদের টিভি নাটক এবং চলচ্চিত্রে ভাল অভিনয়টা খুব কমে গেছে। কমে গেছে ভাল অভিনেতা অভিনেত্রীদের সংখ্যাও। এখন যারা অভিনয় করছেন তাদের শতকরা ৯০ ভাগেরও বেশি অদক্ষ এবং ততটাই বাণিজ্যিক। এই বাণিজ্যিক মনোভাবটাকে আবার প্রফেশনালিজমের সাথে মিলিয়ে ফেলা যাবে না। এটা নিছক টাকা কামানোর মাঠ হয়ে গেছে কারো কারো কাছে। সেটে আসবেন দুপুর ১ টায়। এসেই আবার বলবেন আমি কিন্তু ৮ টার পরে কাজ করিনা। আমি কিন্তু উত্তরার বাইরে হলে ৯ টা পর্যন্ত কাজ করি। আমি কিন্তু ১০ টার পর ১ সেকেন্ডও থাকবো না জাতীয় বাণী প্রণেতা এরা। ৯৮% ই স্ক্রিপ্ট পড়েন না বাসায়। সেটে এসে মোবাইলে কথা বলতে বলতে এক দুইবার রিহার্সেল, এবং তারপরের ডাইলগ হলো পুরোটা তো মাস্টারে যাওয়া যাবে না, কেটে কেটে নেন। একটা করে সংলাপ বলে দেন আর ক্লোজ নেন। দিয়ে দিচ্ছি। এই শতকরা ৯৮ জনই কিন্তু ক্লোজ শটের খেলোয়াড়। অথচ দেখুন আমাদের একজন ফেরদৌসী মজুমদার আছেন, আছেন এটিএম শামসুজ্জামান, মামুনুর রশিদ, আলী যাকের, আবুল হায়াত, আসাদুজ্জামান নূর।
ফেরদৌসী দিদিকে নিয়ে একটা ঈদের নাটক করছি, একটা দৃশ্য ছিল ৭ মিনিটের। একা একাই কথা বলবেন। আমি বলেছিলাম দিদি আমি এই দৃশ্যটা এক টেকে নিতে চাই। উনি বললেন আমাকে ২ মিনিট সময় দাও আমি শুধু একবার রিভাইজ টা দিয়ে নিবো। তারপর দুই ক্যামেরায় তিনি আমাকে বিস্ময়ের সাগরে ফেলে এক টেকে শট দিলেন। হাসি কান্না ভালবাসা অভিমান কত রকম অভিব্যক্তিই না ছিল সেখানে। শুটিং এর আগে তিনি অন্তত ১০ বার আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছেন শিমুল এই যায়গাটা কেমন হবে একটু বলো তো ভাই, আমি এরকম ভাবছি ঠিক আছে কী? কোথায় পাবেন য়ার একজন ফেরদৌসী মজুমদারকে? প্রফেশনালিজম এর কথা বলবেন? উনি অনেক বেশি প্রফেশনাল। ফাইনাল মিটিং এ সম্মানী নিয়েও কথা পাকা করে নিয়েছেন। জিজ্ঞাসা করে বলেছেন একজন স্ক্রিপ্ট টা দেখে বললো এটি তো টেলিফিল্মের মত বড়। তুমি কি টেলিফিল্ম করবে নাকি? টেলিফিল্মের সম্মানী নাকি নাটকের চাইতে বেশি? আমি মুগ্ধ হয়েছি তার সারল্যে। বিনয়ের সাথে বলেছি যাদেরকে দেবতা জ্ঞান করে বড় হয়েছি তাদের কাছে কী ভক্তরা কিছু লুকোয় দিদি? উনি আদর করে দিয়েছেন।উনি কিন্তু সেটে গিয়ে বলেননি আমি স্যান্ডুইচ ছাড়া নাস্তা করি না !! বলেননি কারন তার বাসায় ভাতের অভাব নেই। যারা বাসায় পান্তা ভাত খেয়ে বের হয় ঐসব মুখেই ওগুলো মানায় ইদানীং।
এটিএম শামসুজ্জামান কে নিয়ে শত শত পর্বের নাটক করেছি। জীবনে একবার দেখিনি যে কোন শট শেষ করে আমাকে জিজ্ঞাসা করতে ভুলেছেন- শিমুল ঠিক ছিল তো? না হলে আবার দিই। আর আমাদের তথাচকথিত তারকারা সেকেন্ড টেক নিতে চাইলে আরে না ঠিকই তো ছিল। আর ঐটা তো মাস্টারে আছেই, এই যায়গায় মাস্টারে চলে যাইয়েন।
এগুলোই আমার অভিনয় শুরু করার পিছনের কিছু ক্ষোভ বলতে পারেন। অভিনয়টা নিয়মিতই করতে চাই কেননা আমি জানি যে অভিনয়টা আমি মোটামুটি পারি। তবে তারকা হবার জন্য অভিনয় করা আমার ইচ্ছা নয়। কিন্তু করতে চাই যদি সুযোগ আসে ভাল কিছু করার।
আমার এই গল্পটা সবার আশা করি ভাল লাগবে। এখানে গুপ্তধনটাই আসল রহস্য। সবার গতানুগতিক যে ধারনা গুপ্তধন সম্পর্কে সেখানে একটা হোচট খাওয়াতে চেয়েছি আমি। গল্পটা লিখার পর এখানে অসাধারন কিছু ইনপুট দিয়েছেন হাসান ভাই (ইবনে হাসান খান)। কৃতজ্ঞতা তার প্রতি।ও হা এখানে কাজও করেছেন দুজন অসাধারন অভিনেতা যারা আমার খুবই প্রিয় মানুষ এবং প্রিয় অভিনেতা। আশা করি দর্শক নিরাশ হবেন না।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)