শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ঢাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ঢাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ২৪ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত

---গত রবিবার ২০ অক্টোবর  ঢাকায় জাতীয় সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এমপি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির অপর দুই সদস্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরপে সন্তু লারমা এবং ভারত প্রত্যাগত শরণার্থী ও আভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান শ্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি, উপস্থিত ছিলেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, মন্ত্রণালয়ের সচিব মিসবাহুল ইসলাম ও অতিরিক্ত সচিব সুদত্ত চাকমা ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য গৌতম কুমার চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। গত ১৬ জুন ২০১৯ অনুষ্ঠিত ৩য় সভার চারমাস পর ৪র্থ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত সভার কার্যবিবরণীর অনুমোদন এবং বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতির উপর আলোচনা অনুষ্ঠিত হয়। বিগত সভার সিদ্ধান্তবলীর মধ্যে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বিধিমালা প্রণয়ন প্রসঙ্গে পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মিসবাহুল ইসলাম জানান যে, ভূমি কমিশনের বিধিমালা অনুমোদনের জন্য মন্ত্রীপরিষদে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে পার্বত্য চট্টগ্রাম  জনসংহতি সমিতির সভাপতি বলেন, পার্বত্য  চট্টগ্রাম জনসংহতি সমিতির পেশকৃত খসড়া বিধিমালার উপর ভূমি মন্ত্রণালয় থেকে বিভিন্ন সংশোধনী প্রেরণ করা হয়েছিল।সংশোধনীর উপর জনসংহতি সমিতি/আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে পুন:সংশোধনী পাঠানো হয়। কিন্তু জনসংহতি সমিতি/আঞ্চলিক পরিষদের দ্বিতীয় সংশোধনী প্রস্তাব গৃহীত হয়েছে কিনা তা জনসংহতি সমিতি/আঞ্চলিক পরিষদকে না জানিয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য কিভাবে মন্ত্রীপরিষদে পাঠানো হলো তা শ্রী সন্তু লারমা বিস্ময় প্রকাশ করেন। এ সময় আলাপ-আলোচনার পর জনসংহতি সমিতি/আঞ্চলিক পরিষদের উক্ত সংশোধনী প্রস্তাব আবারো পাঠানোর জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
বিগত সভার সিদ্ধান্তবলীর মধ্যে অহস্তান্তরিত বিষয়সমূহ তিন পার্বত্য জেলা পরিষদে নির্বাহী আদেশের মাধ্যমে হস্তান্তরের সিদ্ধান্ত বাস্তবায়নে তেমন কোন অগ্রগতি হয়নি বলে আলোচনায় উঠে আসে। কাজেই অহস্তান্তরিত সকল বিষয় নির্বাহী আদেশের মাধ্যমে যথাশীঘ্র হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে নির্দেশনা প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া হস্তান্তরিত বিষয়সমূহ যথাযথভাবে হস্তান্তরের নিমিত্তে পর্যালোচনা করে নির্বাহী আদেশের মাধ্যমে পুনরায় হস্তান্তরেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
তিন পার্বত্য জেলায় জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের মধ্যে সমন্বয়ের সমস্যা সম্পর্কে পর্যালোচনা করা হয়। উদাহরণ হিসেবে পার্বত্য চুক্তি তথা পার্বত্য জেলা পরিষদ আইনকে লঙ্ঘন করে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা তত্ত্বাবধান ও সমন্বয়ের ক্ষমতা জেলা প্রশাসককে প্রদান করে সার্কুলেশন জারি করা হয়েছে বলে জনসংহতি সমিতির সভাপতি তুলে ধরেন।
সভায় রাবার চাষের জন্য অস্থানীয়দের নিকট প্রদত্ত লীজ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে প্রতিবেদন প্রদানের জন্য পার্বত্য জেলার জেলা প্রশাসকদের দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিবেদন প্রাপ্তির পর পার্বত্য মন্ত্রণালয়, আঞ্চলিক পরিষদ, পার্বত্য জেলা পরিষদ, সার্কেল চীফের কার্যালয়, জেলা প্রশাসনের সমন্বয়ে সরেজমিন তদন্ত করে লীজ বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন ১৯৯৮ এর ৪৬ ধারা মোতাবেক আঞ্চলিক পরিষদ কর্তৃক প্রবিধানমালা প্রণয়নের ক্ষেত্রে ১৯৯৬ সালের কার্যবিধিমালা অনুসারে লেজিসলেটিভ ও সংসদ বিভাগের এসআরও নম্বর গ্রহণ ও ভেটিং গ্রহণ বাধ্যবাধকতা আরোপ প্রসঙ্গে জনসংহতি সমিতির সভাপতি শ্রী লারমা বলেন, ১৯৯৬ সালের কার্যবিধিমালা সারাদেশের জন্য প্রযোজ্য হলেও পার্বত্য চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম বিশেষ শাসনব্যবস্থা প্রবর্তন করা হয়েছে এবং তদনুসারে আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদকে প্রবিধান প্রণয়নের এখতিয়ার প্রদান করা হয়েছে। কাজেই ১৯৯৬ সালের কার্যবিধিমালা পার্বত্য চট্টগ্রামে প্রযোজ্য নয় এবং তদনুসারে আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদকে প্রবিধান প্রণয়নের ক্ষেত্রে লেজিসলেটিভ ও সংসদ বিভাগের এসআরও নম্বর গ্রহণ ও ভেটিং গ্রহণের বিধান কার্যকর নয়। তাই শ্রী লারমা ১৯৯৬ সালের কার্যবিধিমালা পার্বত্য চট্টগ্রামে প্রয়োগ না করার মতামত তুলে ধরেন। এসময় পার্বত্য মন্ত্রণালয়ের সচিব একটি গোপন প্রতিবেদনের অংশ বিশেষ পড়ে শোনান।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটি, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের জনবল নিয়োগ; পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন কার্যক্রম, জনসংহতি সমিতির সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ইত্যাদি বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। জনসংহতি সমিতির সদস্যদের বিরুদ্ধে রুজুকৃত মামলা প্রত্যাহার, হয়রানি বন্ধকরণ ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রসঙ্গে পার্বত্য মন্ত্রণালয়ের সচিব জানান যে, মামলা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ১৯-০৯-২০১৯ তারিখে পুলিশ মহাপরিদর্শকের কার্যালয়ে একটি চিঠি প্রেরণ করা হয়েছে। এরপর আর কী অগ্রগতি হয়েছে সে বিষয়ে মন্ত্রণালয়ের সচিব জানাতে পারেননি। এ সময় জনসংহতি সমিতির তরফ থেকে সমিতির সদস্য ও সমর্থকদের বিরুদ্ধে দায়েরকৃত ৭টি সাজানো মামলার নথিপত্র জমা দেয়া হয়। অবশিষ্ট মামলাগুলোর নথিপত্র পরে প্রেরণ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় পার্বত্য মন্ত্রণালয় থেকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের একটি প্রতিবেদন পেশ করা হয়। অন্যান্যের মধ্যে  প্রতিবেদনে ১৯৯৮ থেকে ২০১৭ সালের মধ্যে ২৪০টি অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে এবং এখনো ২১৭টি ক্যাম্প পার্বত্য চট্টগ্রামে বলবৎ রয়েছে বলে উল্লেখ করা হয়। এ সময় মন্ত্রণালয়ের সচিব প্রত্যাহৃত ক্যাম্পগুলো পুলিশ ও এপিবিএন দিয়ে পুরণ করা হয় বলে জানান। এসময় জনসংহতি সমিতির সভাপতি বলেন, পার্বত্য চুক্তিতে স্থানীয় পার্বত্য পুলিশ বাহিনী গঠনের বিধান রয়েছে। চুক্তি অনুসারে স্থানীয় পার্বত্য পুলিশ গঠন না করে প্রত্যাহৃত ক্যাম্পগুলোতে আর্মড পুলিশ মোতায়েন করা সঠিক নয় বলে তিনি জানান। উল্লেখ্য যে, পার্বত্য মন্ত্রণালয় পার্বত্য চুক্তি বাস্তবায়নের উপর পূর্বের মতো গতানুগতিক, অসত্য ও বিভ্রান্তিকর প্রতিবেদন দাখিল করেছে।
উল্লেখ্য যে, সভার শুরুতে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক রাঙামাটিতে আইন-শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত করার বিষয়টি আলোচনায় উঠে আসে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শ্রী লারমা বলেন, সাধারণ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বিষয়টি সমন্বয় ও তত্ত্বাবধান করার দায়িত্ব আঞ্চলিক পরিষদের এবং আইন-শৃঙ্খলা সংরক্ষণ ও উন্নয়ন এবং পুলিশ (স্থানীয়) বিষয়টি তিন পার্বত্য জেলা পরিষদের আওতাধীন কার্যাবলী ও বিষয়। কিন্তু আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদের সাথে কোনরূপ আলোচনা না করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পার্বত্য মন্ত্রণালয় কর্তৃক কীভাবে পদ্ধতি-বহির্ভূতভাবে উক্ত আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত করতে পারে বলে তিনি বিস্ময় প্রকাশ করেন। সভায় কেবলমাত্র আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানকে আমন্ত্রণ করা হয়েছে। কিন্তু উক্ত সভা আয়োজনের ক্ষেত্রে সভার কর্মপরিকল্পনা ও কর্মপদ্ধতি সম্পর্কে আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদের সাথে আলোচনা করা হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
শ্রী লারমা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে হানাহানি, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি ইত্যাদির পেছনে একটা প্রেক্ষাপট রয়েছে। অথচ সে বিষয়টি সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়ে একতরফা ও ঢালাওভাবে খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের অভিযোগ আনা হয় এবং সভায় উস্কানীমূলক ও হুমকিমূলক বক্তব্য প্রদান করা হয়। বিশেষ করে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, র্যাবের মহাপরিচালক ও পুলিশের আইজির বক্তব্য ছিল খুবই আগ্রাসী, উস্কানীমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত। এতে করে জনমনে তীব্র আতঙ্ক, চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে বলে তিনি জানান। এধরনের সভা আয়োজনের ক্ষেত্রে আগে আঞ্চলিক পরিষদ, পার্বত্য জেলা পরিষদ, সার্কেল চীফ প্রভৃতি কর্তৃপক্ষের সাথে পার্বত্য মন্ত্রণালয়ের আলোচনা করা উচিত ছিল বলে তিনি জানান। শ্রী লারমা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হওয়ার কারণেই আজকে পার্বত্যাঞ্চলের পরিস্থিতি এমন জটিল অবস্থায় এসে দাঁড়িয়েছে।
শ্রী লারমার প্রস্তাব অনুসারে ভবিষ্যতে সংশ্লিষ্টদের সবাইয়ের সাথে আলোচনা করে এধরনের সভা আয়োজন করা হবে বলে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর জানান। উল্লেখ্য যে, চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির অগোচরে একতরফাভাবে এধরনের আইন-শৃঙ্খলা সভা আয়োজনের জন্য চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক হিসেবে তাঁর সাথে আলোচনা করা ও উক্ত সভায় তাঁকে আমন্ত্রণ জানানো উচিত ছিল।
গত ২১ অক্টোবর ২০১৯ জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ও কেন্দ্রীয় সদস্য গৌতম কুমার চাকমা পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে আলোচনা করার জন্য জাতীয় সংসদ ভবনে চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহের সাথে দেখা করতে যান। এসময় তারা আবুল হাসনাতকে সেনাবাহিনী কর্তৃক পার্বত্য জেলা পরিষদের কার্যাবলীসহ প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমের উপর হস্তক্ষেপ; নিরাপত্তা বাহিনী ও স্থানীয় কায়েমী স্বার্থান্বেষী কর্তৃক জনসংহতি সমিতির সদস্য ও সমর্থকদের উপর দমন-পীড়ন, সংস্কারপন্থী ও এএলপিদের খুন-খারাবি ও চাঁদাবাজি কার্যক্রমে আশ্রয়-প্রশ্রয় ও মদদ প্রদান, রোহিঙ্গা অনুপ্রবেশ এবং আরএসও/আরসা সংগঠনকে প্রশ্রয় দেয়া ইত্যাদি বিষয়াদি সম্পর্কে অবহিত করেন। পার্বত্য চট্টগ্রাম বাস্তবায়নের উপর পার্বত্য মন্ত্রণালয়ের দাখিলকৃত প্রতিবেদনে অধিকাংশের ক্ষেত্রে অসত্য, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রদান করা হয়েছে বলে শ্রী লারমা অভিমত তুলে ধরেন। তাই পার্বত্য মন্ত্রণালয়ের সাথে চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আলোচনা করে সঠিক ও যথাযথ তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রতিবেদনটি সংশোধনের জন্য প্রস্তাব গৃহীত হয়। কোন কোন বিষয়গুলোর উপর সংশোধনী প্রস্তাব আনা যায় তা পরিচিহ্নিত করতে চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়কের সচিবকে দায়িত্ব প্রদান করা হয়।
সূত্র : https://ipdpcjss.wordpress.com/





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ

আর্কাইভ