শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ের স্ট্রিটলাইটের আলোয় আলোকিত
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ের স্ট্রিটলাইটের আলোয় আলোকিত
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ের স্ট্রিটলাইটের আলোয় আলোকিত

---নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ের বিভিন্ন জনপদ এখন স্ট্রিটলাইটের আলোয় আলোকিত হয়ে উঠেছে। বিভিন্ন সড়ক ও রাস্তার মোড়, হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে স্ট্রিটলাইট স্থাপিত হওয়ায় এসব এলাকা এখন আলোকিত হয়ে উঠেছে। সরকারের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) প্রকল্পের অর্থ দ্বারা এসব স্ট্রিটলাইট স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ৮ ইউনিয়নে এ পর্যন্ত ১ কোটি ৫৯লাখ ৮২ হাজার ৫৬৯ টাকা ব্যয়ে ২৮০ টি স্ট্রিটলাইট স্থাপন করা হয়েছে। এর মধ্যে শাহাগোলা ইউনিয়নে ২৭টি, ভোঁপাড়া ইউনিয়নে ৩৮ টি, আহসানগঞ্জ ইউনিয়নে ৩০টি, পাঁচুপুর ইউনিয়নে ৮৭ টি, বিশা ইউনিয়নে ৪৪ টি, মনিয়ারী ইউনিয়নে ২৫ টি, কালিকাপুর ইউনিয়নে ১৪ টি ও হাটকালুপাড়া ইউনিয়নে ১৬ টি স্ট্রিটলাইট স্থাপন করা হয়। ইডকল প্রতিনিধি সোলার ইনকোম্পানী কর্তৃক সরবারাহকৃত প্রত্যেকটি স্ট্রিটলাইটের প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৫৬ জাহার ৪ শত ৯০ টাকা। জানা যায়, স্থানীয় সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের প্রচেষ্টায় আত্রাইয়ের জনপদগুলোকে আলোকিত করতে সরকারের বিপুল পরিমান অর্থ ব্যয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব লাইট স্থাপন করা হয়েছে। এ প্রকল্পটি বাস্তবায়নে রয়েছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর। এসব লাইট স্থাপন হওয়ায় এলাকা হতে অপরাধ প্রবনতা অনেকটা কমে গেছে বলে সচেতন মহল মনে করছেন। দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ গ্রহন করে সন্ধ্যার পর আপনা-আপনি জ¦লে উঠে সারা রাত জ¦লে থাকায় এলাকাগুলো আলোকিত হয়ে থাকছে।

উপজেলার জগদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, আমাদের জগদাস বাজারে স্ট্রিটলাইট স্থাপন করায় বাজার এখন সারা রাত আলোকিত থাকে। বাজারের ব্যবসায়ীদের আর দোকানের বাইরে আর বৈদ্যুতিক বাল্ব জ¦ালিয়ে রাখতে হয় না। ফলে একদিকে বিদ্যুতের সাশ্রয় অন্যদিকে চোরের উপদ্রব হতে বাজার মুক্ত হয়েছে।

তারাটিয়া গ্রামের ডিএস জাহিদ বলেন, আমাদের ভাবনীপুর-শাহাগোলা রাস্তাটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। এ রাস্তা দিয়ে গভীর রাত পর্যন্ত লোকজন চলাচল করে থাকে। রাতের বেলায় অন্ধকার রাস্তায় অনেকেই নিরাপত্তাহীনতা অনুভব করতো। তারাটিয়া ব্রিজের মুখে স্ট্রিটলাইট স্থাপন হওয়াতে জনসাধারণ খুব উপকৃত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা নভেন্দু নারায়ন চৌধুরী বলেন, এমপি মহোদয়ের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় স্থানে স্ট্রিটলাইটগুলো স্থাপন করা হয়েছে এবং তারই তত্বাবধানে আমরা এ প্রকল্প বাস্তবায়ন করছি।

উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম বলেন, এলাকা থেকে অপরাধ প্রবনতা কমিয়ে আনতে রাস্তাগুলোকে আলোকিত করা খুবই জরুরী। আর এ প্রয়োজনীয়তা পুরো করা হচ্ছে এ প্রকল্পের মাধ্যমে। তবে লাইটগুলো স্থাপনের পূর্বে পরীক্ষা নিরীক্ষার সুযোগ উপজেলা পর্যায়ে থাকলে আরও ভাল হত।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)