শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রশিক্ষণার্থীদের সাথে রাঙামাটি জেলা পরিষদের মতবিনিময়সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রশিক্ষণার্থীদের সাথে রাঙামাটি জেলা পরিষদের মতবিনিময়সভা
মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রশিক্ষণার্থীদের সাথে রাঙামাটি জেলা পরিষদের মতবিনিময়সভা

---রাঙামাটি :: রাঙামাটিতে সফররত ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ (এনডিসি) ২০১৯ কোর্সে অংশগ্রহণকারী ৪২জনের একটি প্রশিক্ষণার্থী দলের সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে গতকাল সোমবার ৪ নভেম্বর সন্ধ্যায় পর্যটন হলিডে কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ কোর্সে অংশগ্রহণকারীরা পার্বত্য শান্তিচুক্তি, পার্বত্য মন্ত্রণালয় ও পার্বত্য জেলা পরিষদগুলোর কার্যক্রম এবং পার্বত্য জেলার সামাজিক-রাজনৈতিক ও বিভিন্ন বিষয়ে জানতে চাইলে সকল বিষয়ে তাদের ধারণা প্রদান ও অবগত করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও পরিষদের সদস্যবৃন্দরা।

সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, তিন পার্বত্য জেলা পরিষদগুলো বিশেষ আইন দ্বারা গঠিত। পার্বত্য শান্তি চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ধর্মীয় ও সমাজসেবার মতো মৌলিক বিষয় ছাড়াও ৩০টি হস্তান্তরিত বিভাগের মাধ্যমে মানুষের সেবা দিয়ে যাচ্ছে। মানুষের ভাগ্য উন্নয়ন ও সামাজিক কল্যাণকর কাজে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদসমূহ বিশেষ অবদান রেখে চলেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এখানকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের কথা চিন্তা করে বর্তমান সরকার এ জেলায় মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। পাশাপাশি প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা ও জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের কাজ হাতে নিয়েছে।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কার্যক্রমগুলো প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ।

এ সময় এনডিসি কোর্সের ৪২ সদস্যবিশিষ্ট দলের দল প্রধান ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আব্দুলাহিল বাকি, আরসিডিসি, এনডিইউ, পিএসসি; রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি; রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মারমা, পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান’সহ শ্রীলংকা, নেপাল, ভারত, ওমান, কুয়েত, নাইজেরিয়া, চীন এবং বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের এনডিসি কোর্সে প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে জেলা পরিষদ চেয়ারম্যান ও এনডিসি কোর্সের টিম লিডার একে অপরের কাছে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

পরে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি এনডিসি কোর্সে অংগ্রহণকারী প্রশিক্ষণার্থীরাও সঙ্গীত পরিবেশন করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল
কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত

আর্কাইভ