শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার
রাঙামাটি, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় অগ্নিকাণ্ডে বিদেশী গরু পুড়ে ছাই
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় অগ্নিকাণ্ডে বিদেশী গরু পুড়ে ছাই
মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে বিদেশী গরু পুড়ে ছাই

---ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া গঙ্গারডোবা গ্রামে গতকাল সোমবার গভীর রাতে আবুল হোসেন বেপারীর প্রায় ৯ লাখ টাকা মূল্যের ৬টি বিদেশী গরু অগ্নিকাণ্ডে পুড়ে গেছে।
জানা গেছে, আবুল হোসেন বেপারী দীর্ঘদিন থেকে বিদেশী গরু পালন করে জীবিকা নির্বাহ করে আসছিল। কিন্তু অগ্নিকাণ্ডে গরু পুড়ে যাওয়ায় সে দিশেহারা হয়ে পড়েছে। পুড়ে যাওয়া গরুর মধ্যে তিনটি শাহীওয়াল ও ২ ফ্রিজিয়ান ও ১টি দেশী। গোয়াল ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে ধারণা করা হচ্ছে। এদিকে আজ মঙ্গলবার দুপুরে ঘাগোয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুরজামান রিংকু ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শন করেছেন।

গাইবান্ধায় সাংস্কৃতিক উৎসব
গাইবান্ধা :: গাইবান্ধা জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসব ও শিশু নাট্য প্রতিযোগিতা আজ মঙ্গলবার স্থানীয় জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আব্দুল মতিন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান, প্রমতোষ সাহা, অধ্যাপক জহুরুল কাইয়ুম, অমিতাভ দাশ হিমুন, আলমগীর কবির বাদল, শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
সাংস্কৃতিক উৎসবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়িগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলছড়ি সরকারি পাইলট বিদ্যালয়, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও এসকেএস স্কুল এন্ড কলেজের শিশু-কিশোররা সংগীত ও কবিতা আবৃত্তিতে অংশ নেন। মামুনুর রশীদ রচিত নাটক ‘সেই ছেলেটি’ পরিবেশন করে গাইবান্ধার দারিয়াপুর সারথি থিয়েটার। এই নাটক পরিবেশনায় শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরস্কৃত হন দারিয়াপুরের সারথি থিয়েটার জুলফিকার চঞ্চল এবং শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে একই সংগঠনের আল ইমরান, শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সাবরিনা নুপুর ও শ্রেষ্ঠ দলীয় পরিবেশনার পুরস্কার লাভ করেন সারথি থিয়েটারের শিশু-কিশোর শিল্পীবৃন্দ।

গাইবান্ধা জেলা শিশু বিষয়ক কর্মকর্তার বিদায় অনুষ্ঠান
গাইবান্ধা :: গাইবান্ধা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধানের বিদায় উপলক্ষে আজ মঙ্গলবার জেলা শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবার পক্ষ থেকে তাকে বিদায়ী শুভেচ্ছা জানান, ডিবিসি টিভির গাইবান্ধা প্রতিনিধি রিকতু প্রসাদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কবীর বাদল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান, অমিতাভ দাশ হিমুন, আলমগীর কবির বাদল প্রমুখ।
উল্লেখ্য, মো. মোশাররফ হোসেন প্রধান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে গাইবান্ধায় দীর্ঘ কয়েক বছর ধরে সুনামের সাথে কর্মরত ছিলেন। আগামী ডিসেম্বর মাসে তিনি ঢাকায় বদলী হয়ে যাচ্ছেন। এছাড়া ২০২০ সালের জানুয়ারী মাসে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করবেন।

প্রজনন মৌসুম শেষে গাইবান্ধার বাজারে ইলিশ মাছ আসতে শুরু করলেও দাম কমছে না
গাইবান্ধা :: ইলিশের প্রজনন মৌসুম শেষে গাইবান্ধার হাট-বাজারে আবার ইলিশ মাছ আসতে শুরু করলেও এখনও দাম কমছে না। ফলে দীর্ঘ বিরতির পর ইলিশ মাছের আমদানি শুরু হলেও মূল্য বৃদ্ধি অব্যাহত থাকায় ক্রেতারা চরম বিপাকে পড়েছে।
মঙ্গলবার গাইবান্ধা পুরাতন বাজারে সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, বড় এবং মাঝারি ইলিশ মাছের আমদানি রয়েছে বাজারে। বড় সাইজের ইলিশ মাছ ৯শ’ টাকা কেজি এবং মাঝারি জাতের ইলিশ ৮শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ এসময়ে যেহেতু ইলিশ মাছ বেশী ধরা পড়ছে সেজন্য প্রতিকেজি ইলিশ মাছ ৪শ’ থেকে ৬শ’ টাকার মধ্যেই নেমে আসার কথা। এব্যাপারে ইলিশ ব্যবসায়িদের সাথে কথা বললে তারা জানান, মোকামে বিপুল পরিমাণ ইলিশের আমদানি হলেও সেখান থেকেই পাইকারিতে বেশী দামে ইলিশ মাছ কিনতে হচ্ছে। সেজন্য দাম কমছে না। তবে কয়েকদিনের মধ্যে ইলিশ মাছের দাম কমবে বলে তারা জানালেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গাইবান্ধায় যমুনা ও ব্রহ্মপুত্র নদীতেও প্রজনন মৌসুম থেকে এবার ইলিশ আসতে শুরু করেছে। জেলেদের জালে ধরাও পড়ছে ইলিশ মাছ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)