শুক্রবার ● ১৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ছাত্রীকে শ্লীতাহানির চেষ্টার অভিযোগে ভুট্টোকে আটক
কাউখালীতে ছাত্রীকে শ্লীতাহানির চেষ্টার অভিযোগে ভুট্টোকে আটক
কাউখালী প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় পোয়াপাড়ায় ২য় শ্রেণীর এক ছাত্রীকে আজ শুক্রবার শ্লীতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করার খবর পাওয়া যায়।
কাউখালী থানার অভিযোগের মাধ্যমে জানা যায উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া গ্রামের বাসিন্দা সিরাজুল হকের ছেলে মো. ভুট্টো মিয়া (৩৮) একই এলাকার বাসিন্দা রাজা মিয়ার মেয়ে পোয়াাপাড়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছদ্ধ নাম সিমা আক্তারকে সকাল বেলা প্রাইভেট পড়তে যাওয়ার পথে একা পেয়ে ঝাঁপটে ধরে শ্লীতাহানীর চেষ্টা চালানোর সময় শিশুটির চিৎকার শুনে দুরে থাকা এক পথচারী এগিয়ে এলে ভুট্টো মিয়া পালিয়ে যায়।
ঘটনার পর বিষয়টি কাউখালী থানায় শিশুটির পিতা বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে কাউখালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়। মামলা নং ৩.তারিখ ১৫ নভেম্বর মামলার আইও এসআই মো. এমরান হোসেন।
আজ সন্ধার পরে অভিযুক্ত মো. ভুট্টো মিয়াকে অভিযান চালিয়ে পোয়াপাড়া নিজ গ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় কাউখালী থানার পুলিশ তাকে আটক করেন। আটককৃত ভুট্টোকে আগামী কাল শনিবার রাঙামাটি আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করবেন বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লা পিপিএম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান।





পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা
পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা