শুক্রবার ● ১৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে জিএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রেফতার-২
আত্রাইয়ে জিএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রেফতার-২
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে দলিল লেখক দাখিল মাদ্রাসা কেন্দ্রে অন্যের পরিবর্তে (প্রক্সি) জিএসসি পরীক্ষা দিতে গিয়ে দু’জন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছানাউল ইসলামের অনুসন্ধানে ওই কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো : পার্শ্ববর্তী বাগমারা উপজেলার ফতেপুর গ্রামের কছিমদ্দিনের ছেলে আব্দুর রশিদ (১৯) ও হাটকালুপাড়া গ্রামের ইয়ার আলীর ছেলে রাইহান (১৮)।
জানা যায়, উপজেলার হাটকালুপাড়া দাখিল মাদ্রাসার দুই জন জিএসসি পরীক্ষার্থীর পরিবর্তে তার বন্ধু আব্দুর রশিদ ও রাইহান পরীক্ষা দিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার তাদের আটক করে রাত ৮টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক ছানাউল ইসলাম তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।





আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার
৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার
আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা