রবিবার ● ২৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জ-বানিয়াচং সড়কের হরিপুর ব্রীজ সংলগ্ন স্থানে বিপদজনক গর্ত : দুর্ঘটনার আশংকা
নবীগঞ্জ-বানিয়াচং সড়কের হরিপুর ব্রীজ সংলগ্ন স্থানে বিপদজনক গর্ত : দুর্ঘটনার আশংকা
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ-বানিয়াচং সড়কের হরিপুর ও কানাইপুর সীমান্তে ব্রীজের একটি বিপদজনক গর্তের কারনে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। এ ব্যাপারে এই রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন নবীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।
জানাযায়,নবীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ পৌর এলাকার কানাইপুর নামক স্থানে পৌর পানির ট্যাকিং রিজার্ভার স্থাপনের কাজ শুরু করেন প্রায় বছর খানেক আগে।
এ সময় নবীগঞ্জ-বানিয়াচং রাস্তার পাশ দিয়ে মাটি খুড়ে পানির পাইপ বসানোর সময় ঐ ব্রীজ সংলগ্ন স্থানের বেশ জায়গা মাটি ভরাট না করে ফাকা রয়ে যায়। এখানে একটি পৌরসভার বিদ্যুতের খুটিও রয়েছে। এ জায়গাটি ফাকা থাকার কারনে এ রাস্তা দিয়ে চলাচলের সময় অনেক পথচারী ঐ গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন। ইতিমধ্যে পথচারী ও বাইসাইকেল চালক ঐ গর্তে পড়ে দর্ঘটনার শিকার হন। যেকোন সময় আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে অনেকেই ধারনা করছেন।
এ ব্যাপারে সাধারন মানুষ জরুরী ভিত্তিতে ঐ গর্ত ভরাট করার জন্য নবীগঞ্জ পৌরসভার দৃষ্টি আকর্ষন করছেন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ