শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » ভোটাধিকার প্রতিষ্ঠায় ৩০ ডিসেম্বর দেশব্যাপী ‘কালো দিবস’ পালন করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ঢাকা » ভোটাধিকার প্রতিষ্ঠায় ৩০ ডিসেম্বর দেশব্যাপী ‘কালো দিবস’ পালন করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
শনিবার ● ৭ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোটাধিকার প্রতিষ্ঠায় ৩০ ডিসেম্বর দেশব্যাপী ‘কালো দিবস’ পালন করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---ঢাকা :: আজ ৭ ডিসেম্বর শনিবার  সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জাতীয় পরিষদের সভায় গৃহীত প্রস্তাবে বলা হয় চরম কর্তৃত্ববাদী শাসনে সরকার দেশকে বিপজ্জনক পরিণতির দিকে ঠেলে দিয়েছে। দেশে আজ রাজনৈতিক ও অর্থনৈতিক জুয়াড়িদের রামরাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। ভোটের অধিকার কেড়ে নেবার পর এখন তারা ভাতের অধিকারও কেড়ে নিচ্ছে। কথিত উন্নয়নের নামে প্রাণ-প্রকৃতি-সুন্দরবন ও জাতীয় সম্পদবিনাশী নানা বিধ্বংসী প্রকল্পের মাধ্যমে তারা মানুষের জীবনের উপর অধিকারও কেড়ে নিতে চাইছে। যেকোনভাবে ক্ষমতায় টিকে থাকতে তারা ভারতের সাথে জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা বিপন্নকারী একের পর এক চুক্তি করে যাচ্ছে। ভারতীয় নৌবাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশের উপকুলে বাড়ীর বসানোর তৎপরতা বাংলাদেশের নিরাপত্তাকে বিপন্ন করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমরাস্ত্র কেনার তৎপরতাও দেশকে বিপন্ন করবে। প্রস্তাবে বলা হয়, ক্ষমতায় থাকার জন্য জনগণের ভোটের সম্মতি প্রয়োজন না হওয়ায় সরকার প্রায় প্রতিটি ক্ষেত্রে বেপরোয়া পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তাই এই সরকারের কাছে দেশ ও জনগণের কোন গণতান্ত্রিক ভবিষ্যত নেই। প্রস্তাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বিদ্যমান কর্তৃত্ববাদী দুঃশাসনের বিরুদ্ধে গণসংগ্রাম জোরদার করার ডাক দেয়া হয়।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা আকবর খান, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, এ্যাপোলো জামালী, মাহমুদ হোসেন, সজীব সরকার রতন, জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন শান্ত, ডি.এন রায়, সাইফুল ইসলাম, রহিমা খাতুন, ওমর ফারুক হারুন, মতিউর রহমান তপন, আবু নাহার রাইসুদ্দীন, অরবিন্দু বেপারী বিন্দু, হুমায়ুন মুজিব, জোনায়েদ হোসেন, রাজিয়া সুলতানা, শফিকুল ইসলাম নেওয়াজ, ডা. মনোয়ার হোসেন ও আনছারুল ইসলাম প্রমুখ।

সভায় গৃহীত এক প্রস্তাবে ভোট ডাকাতির বর্ষপূর্তিতে বাম গণতান্ত্রিক জোট আহুত আগামী ৩০ ডিসেম্বর দেশব্যাপী ‘কালো দিবস’ পালন এবং সমাবেশ-বিক্ষোভের মধ্য দিয়ে ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করার আহ্বান জানানো হয়।

সভার আর এক প্রস্তাবে সুন্দরবন, প্রাণ-প্রকৃতি ও জাতীয় সম্পদ রক্ষায় জাতীয় সম্পদ রক্ষা কমিটির কনভেনশনে গৃহীত আন্দোলনের কর্মসূচি এগিয়ে নেবারও আহ্বান জানানো হয়।





ঢাকা এর আরও খবর

বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)