শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
রাঙামাটি, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » অনলাইন পোর্টালের নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নেয়ায় বনেক-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ
প্রথম পাতা » ঢাকা » অনলাইন পোর্টালের নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নেয়ায় বনেক-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ
শনিবার ● ৭ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইন পোর্টালের নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নেয়ায় বনেক-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

---চলতি সপ্তাহ থেকে অনলাইন পত্রিকাগুলোর নিবন্ধন দেওয়া শুরু হবে বলে জানিয়েছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সরকারের এমন সিদ্ধানন্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক)। শনিবার (৭ই ডিসেম্বর) বনেক’র অস্থায়ী কার্যালয়ে অনির্ধারিত এক আলোচনা সভায় এই তথ্য জানানো হয়। এসময় বনেকের সভাপতি খায়রুল আলম রফিক বলেন, অনলাইন নিউজ পোর্টালগুলোকে খুব দ্রুত আইনের আওতায় আনতে পারলে সংবাদপত্রের পরিবেশ আরো সুন্দর হবে। বর্তমানে অনলাইন পোর্টালগুলো জন্য কোন নিবন্ধন না থাকায় খুব সহজেই অনেকে এর অপব্যবহার করছে।
এসময় নিবন্ধনে যেন কোন প্রকার অনিয়ম না হয় এমন আহবান জানিয়ে তিনি আরো বলেন, অনলাইন পোর্টাল বা অনলাইন গণমাধ্যমের ভবিষ্যৎ খুব সম্ভাবনাময়ী। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে এর নিবন্ধনে স্বচ্ছতা থাকতে হবে। না হলে অন্যান্য সংবাদ মাধ্যমের মত এর মালিকানাও কালো টাকার মালিকদের কাছে চলে যাবে।

আলোচনায় সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ। তিনি বলেন, অনলাইন নিউজ পোর্টাল ভবিষৎ-এ গণমাধ্যমকে নেতৃত্ব দিবে। তাই এটাকে এখন থেকেই একটি নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। প্রতিটি অনলাইনের প্রয়োজন স্বচ্ছ জবাবদিহিতা। কারণ জবাবদিহিতা না থাকলে সেখানে গুজবের মত মারাত্মক অপরাধ সংগঠিত হবার সম্ভাবনা থাকে।
এ সময় বনেক’র সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের রুপকার। এই সরকার অনলাইন নিউজ পোর্টাল সমূহকে একটি নিয়মের মধ্যে আনার জন্য নিবন্ধনের ব্যবস্থা করছে, যা অত্যন্ত প্রশংসনীয়। সরকার সবসময় অনলাইন পোর্টালের সাথে থাকবে এই কামনা করি।
সভা চলাকালীন টেলিফোনে আলোচনায় অংশগ্রহণ করেন বনেক’র সিনিয়র সহ-সভাপতি তাজবীর হোসেইন সজিব। তিনি বলেন, সরকার যে উদ্যোগ নিয়েছে তা নিঃস্বন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। আমি আশা করবো সরকার অন্যান্য গণমাধ্যমকে যেসব সুবিধা প্রদান করে থাকে সেগুলো অনলাইন পোর্টালগুলোকেই প্রদান করবে। এছাড়া সরকারকে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে অনলাইন নিউজ পোর্টালগুলো উত্তরণের মাধ্যমে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে। যারা সরকারের ডিজিটাল বাংলাদেশ তৈরিতে সহযোগীতা করছে। তাদেরকে সুনজরে রাখা।
বনেকের অনির্ধারিত এই সভায় আরও উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক নাহিদুর রহমান, সুমন ভট্টাচার্য, মাসউদুর রহমান, মনির মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালের ৯ নভেম্বর এক তথ্য বিবরণীতে তথ্য অধিদফতর জানায়, সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত ও অপসাংবাদিকতা রোধে অনলাইন পত্রিকাগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে। এজন্য নির্ধারিত নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদফতরে জমা দিতে হবে। নিবন্ধন-সংক্রান্ত আবেদন জমা দেয়ার পর এগুলো যাচাই-বাছাই ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সন্তোষজনক রিপোর্ট পাওয়ার পর তথ্য অধিদফতর চিঠির মাধ্যমে নিবন্ধনের বিষয়ে আবেদনকারীদের জানিয়ে দেবে। চলমান সব অনলাইন পত্রিকাকে ওই বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়। এরপর সময় আরও কয়েক দফা বাড়ানো হয়। নিবন্ধন পেতে দুই হাজারেরও বেশি অনলাইন গণমাধ্যম আবেদন করে বলে তথ্য অধিদফতর থেকে জানা গেছে। সূত্র : বিডি টুয়েন্টিফোর লাইভ ডটকম





ঢাকা এর আরও খবর

উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)