শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » প্রয়াত ভদন্ত অভয়তিষ্য মহাথেরোর অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » প্রয়াত ভদন্ত অভয়তিষ্য মহাথেরোর অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন
বুধবার ● ১১ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রয়াত ভদন্ত অভয়তিষ্য মহাথেরোর অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন

---রাঙামাটি :: পার্বত্য ভিক্ষু সংঘের তৃতীয় সংঘরাজ ও শিজকমুখ বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ প্রয়াত ভদন্ত অভয়তিষ্য মহাথেরোর জাতীয় অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বুধবার ১১ ডিসেম্বর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শিজক এলাকায় অনুষ্ঠিত অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠানে বুদ্ধ ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পর অনুষ্ঠানে পঞ্চশীল গ্রহন, অষ্টপরিস্কার দান, দাননীয় সামগ্রী উৎসর্গসহ নানান বিধ দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ধর্মদেশনা পাঠ করেন বাংলাদেশ পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের, রাঙামাটি রাজ বন বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাথের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি কলেজের চেয়ারম্যান ড. জ্ঞারত্ম মহাথের, সাদা মনের মানুষ ও পার্বত্য ভিক্ষু সংঘের উপ সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথেরো, রাঙামাটির আনন্দ বিহারের অধ্যক্ষ ও বনফুল আদিবাসী গ্রীনহার্ট এন্ড স্কুলের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের’সহ ঢাকা, সিলেট ও বিভিন্ন বিহারের ভিক্ষু প্রধান।
ধর্মীয় অনুষ্ঠান শেষে দুপুরে মহাপ্রয়াণপ্রাপ্ত মহামান্য সংঘরাজ অভয়তিষ্য মহাথেরোর নির্বাণ ঘরের পাশে ঐতিহ্যবাহী কাটলা নৃত্য পরিবেশন শেষে আতশবাজির মধ্য দিয়ে অভয়তিষ্য মহাথেরোর দাহক্রিয়া সম্পন্ন করা হয়।
ধর্মীয় ও দাহক্রিয়া অনুষ্ঠানে মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শতরুপা চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন সদস্য সবির কুমার চাকমা, রাঙামাটি জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা’সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের বৌদ্ধ ভিক্ষু, সামাজিক, সাংস্কৃতিক, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কয়েক হাজার বৌদ্ধ নর-নারী অংশ নেন।
এদিকে রাঙ্গামাটি জেলা পরিষদ পরিবারের পক্ষ থেকে চেয়ারম্যান বৃষ কেতু চাকমা মহাপ্রয়াণপ্রাপ্ত মহামান্য সংঘরাজ প্রয়াত অভয়তিষ্য মহাথেরোর কেবিনে ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শ্রদ্ধা নিবেদনকালে তার সহধর্মীনি উপস্থিত ছিলেন।
ধর্মীয় আলোচনাসভায় বক্তরা বলেন, যুগে যুগে পৃথিবীতে শান্তির বানী ছড়িয়ে দিতে কোন কোন মহামানবের জন্ম হয়। সেই মহামানবের মধ্যে একজন হলো মহাপ্রয়াণপ্রাপ্ত সংঘরাজ অভয়তিষ্য মহাথেরো। তিনি সর্বদাই মানব ও প্রাণীকুলের মঙ্গলার্থে বুদ্ধের ধর্মীয় ও শান্তির বানীগুলো ছড়িয়ে গেছেন। যার ফলে সমাজে এখনো আতর্œমানবতা সেবা, বিশ্বাস ও কল্যাণকর কাজগুলো হচ্ছে। বক্তরা বলেন, এখনো আমাদের সমাজে কিছু কিছু মানুষ রয়েছে যারা ভালো ও খারাপ কাজগুলো জেনে বুঝে খারাপ কাজে অগ্রসর হয়ে থাকে। ফলে ইহকালেই সেই খারাপ কাজ গুলোর ফল ভোগ করে থাকে। তাই বুদ্ধের বানীগুলোকে বুলে লালন পালন করে আমাদের সত্য ও ন্যয়ের পথে এগিয়ে যেতে হবে। খারাপ কাজ গুলো পরিহার করে দানশীল মনোভাব, মন থেকে হিংসা দূর করে মানব প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। তবেই সমাজ তথা দেশ এগিয়ে যাবে।
উল্লেখ্য, গেল ২২ ফের্রুয়ারী রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বার্ধক্যজনিত কারণে ভদন্ত অভয়তিষ্য মহাথেরো মৃত্যবরণ করেন। মহপ্রয়াণপ্রাপ্ত মহামান্য সংঘরাজ অভয়তিষ্য মহাথেরোর মরদেহ প্রায় দীর্ঘ ৯ মাস ১৭ দিন সংরক্ষণ রাখার পর বৌদ্ধ ধর্মীয় নিয়ম অনুসারে অনুষ্ঠানিকভাবে তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা

আর্কাইভ