শিরোনাম:
●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা ●   একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি ●   ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান ●   নবীগঞ্জে জঙ্গল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মাইকেল চাকমার মুক্তির দাবিতে ঢাকায় ৪ সংগঠনের বিক্ষোভ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মাইকেল চাকমার মুক্তির দাবিতে ঢাকায় ৪ সংগঠনের বিক্ষোভ
শুক্রবার ● ২০ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাইকেল চাকমার মুক্তির দাবিতে ঢাকায় ৪ সংগঠনের বিক্ষোভ

---ঢাকা ::  ইউপিডিএফ ও শ্রমিক নেতা মাইকেল চাকমার সন্ধান ও মুক্তির দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট (শ্রমজীবী ফ্রন্ট) আজ শুক্রবার ২০ ডিসেম্বর বিকাল ৩টায় ঢাকায় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।
সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাব থেকে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক বরুন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমা এবং সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির ও ছাত্র গণমঞ্চের সভাপতি সাঈদ বিলাস।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক প্রমোদজ্যোতি চাকমা ও পরিচালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিখোঁজের দীর্ঘ ৮ মাসের অধিক সময় অতিবাহিত হলেও সরকার-প্রশাসন মাইকেল চাকমাকে এখনো সন্ধান দেয়নি।বরং সরকার মাইকেল চাকমা গুমের বিষয়ে নীরবতা পালন করে চলেছে যা থেকে বুঝতে অসুবিধা হয় না মাইকেল চাকমা কোন সরকারি সংস্থা কর্তৃক গুমের শিকার হয়েছেন।
বক্তারা বলেন, মাইকেল চাকমা গুমের বিষয়ে পুলিশের সাথে বার বার যোগাযোগ করা হলেও পুলিশ নানাভাবে টালবাহানা করেছে। পুলিশের ভাষ্যমতে মাইকেল চাকমার মোবাইলের সর্বশেষ লোকেশন ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায়, যা পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমাদের মনে প্রশ্ন জেগেছে পুলিশ কেন তার সর্বশেষ লোকেশন নিয়ে তদন্ত করল না। এতে কী রহস্য রয়েছে?

বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির বলেন, মাইকেল চাকমাকে অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। সরকার গুম-ক্রসফায়ারের মাধ্যমে মানুষকে আতঙ্ক করে রেখেছে। ফ্যাসিবাদী শাসনে মানুষ প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে।পাহাড়ের ছাত্র নেতা রমেল চাকমাকে হত্যা করে লাশ পর্য্ন্ত ফেরত দেয়া হয়নি। নিজেদের অস্তিত্ব রক্ষা,গণতান্ত্রিক অধিকারের জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ছাত্র গণমঞ্চের সভাপতি সাঈদ বিলাস বলেন, দেশের অন্যান্য অঞ্চলে স্বাভাবিক শাসন চললেও পার্বত্য চট্টগ্রামে সেনা শাসনে অবরুদ্ধ করে রাখা হয়েছে, যেটা কোন গণতান্ত্রিক দেশে অকল্পনীয়। তিনি মাইকেল চাকমাকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে নিজের রচিত একটি কবিতাও পাঠ করেন।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল মাইকেল চাকমা নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ঢাকায় সাংগঠনিক কাজে যাওয়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন। এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা
কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট  ভিসি একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ
কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত

আর্কাইভ