শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » কক্সবাজার » কক্সবাজারে ৬৫টি বৌদ্ধ বিহারে চেক বিতরণ
প্রথম পাতা » কক্সবাজার » কক্সবাজারে ৬৫টি বৌদ্ধ বিহারে চেক বিতরণ
শনিবার ● ২১ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কক্সবাজারে ৬৫টি বৌদ্ধ বিহারে চেক বিতরণ

---উখিয়া প্রতিনিধি :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অম্প্রাদায়িক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। যেখানে সব ধর্মের মানুষ সমান হবে। সব ধর্মের মানুষ তাঁদের ধর্মীয় আচার-আচরণ পালন করবে। সেই লক্ষ্যে উদার মানবিক দৃষ্টিতে এগিয়ে যাচ্ছে সরকার।
আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে জেলার ৬৫টি বৌদ্ধ বিহারে ৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ কালে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া এসব কথা বলেন।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির রুল মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকারের দিক থেকে কোন ধরণের উদাসীনতা কিংবা শৈতিল্যতা নেই।
নতুন প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, মেধার সাথে মানবীয় গুণাবলীর সম্মেলন ঘটাতে হবে। শুধু বৌদ্ধ বললে হবে না। কর্মের মাঝে পরিচয় মেলে ধর্মের। শুধুমাত্র নিজেদের ধর্মীয় গ্রন্থ পড়লেও হবে না। সব ধর্মের পবিত্র গ্রন্থ পড়তে হবে। কেননা, সব ধর্মে কিন্তু মানব কল্যাণের কথা বলা হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজারের জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, সকল সম্প্রদায়ের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছে সরকার । এই দেশটাকে সুন্দর করে সাজাতে আমরা সবাই একত্রিত ভাবে কাজ করে যাচ্ছি।
বিশেষ অতিথির বক্তব্যে সুপ্ত ভুষণ বড়ুয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের জন্য ১ কোটি টাকা অনুদান দিয়েছেন। এছাড়া আগামী ডিসেম্বর থেকে মুসলিম সম্প্রদায়ের মতো হিন্দু এবং বৌদ্ধরাও সরকারি ভাবে তীর্থস্থান ভ্রমণের সুযোগ পাবেন।
সুপ্ত ভুষণ বড়ুয়া আরও বলেছেন, সারা দেশে ১ কোটি (প্রতিটি) ব্যয়ে ১০০টি মডেল বৌদ্ধ বিহার নির্মিত হবে। তৎমধ্যে কক্সবাজারে নির্মিত হবে ১৫টি। এছাড়াও প্রথম বারের মতো নেপালে নির্মিত হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১শ কোটি টাকা ব্যয়ে একটি মডেল বৌদ্ধ বিহার।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সচিব জয়দত্ত বড়ুয়া, উপ-পরিচালক শ্যামল মিত্র বড়ুয়া, ট্রাষ্টি এডভোকেট দীপঙ্কর বড়ুয়া পিন্টু, বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা সভাপতি রবিন্দ্র বিজয় বড়ুয়া, আর.কে.কে কক্সবাজার ব্রাঞ্চের বাবুল বড়ুয়া, শিক্ষক সুবদন বড়ুয়া, বৌদ্ধ যুব পরিষদের সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া, রুপন বড়ুয়াসহ বৌদ্ধ নেতৃবৃন্দ। শুরুতে পবিত্র ত্রিপিটক পাঠ করেন শ্রীমৎ সারলংকার মহাথের।
উখিয়ায় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা নিহত

উখিয়া :: কক্সবাজারের উখিয়ায় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা নিহত হয়েছে। শনিবার ভোরে পালংখালীর নলবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা রোহিঙ্গারা হলো-উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ছিদ্দিক (৩০) ও মোহাম্মদ শাহাজান (৩৬)। এসময় ঘটনাস্থল থেকে ১টি বন্দুক, ৪০ হাজার ইয়াবা ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ জানান, কয়েকজন পাচারকারী মিয়নমার থেকে ইয়াবার চালান নিয়ে সীমান্ত পার হয়ে উখিয়ার পালংখালী নলবনিয়া পয়েন্টে প্রবেশ করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের গতিরোধ করার চেষ্টা করে।
এ সময় ইয়াবা পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছুঁড়ে। পরে ঘটনাস্থল থেকে দুই রোহিঙ্গা যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর বলেন, নিহত ২ রোহিঙ্গা যুবকের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)