শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে দৈনিক খোলা কাগজের পাঠক ফোরামের যাত্রা শুরু
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে দৈনিক খোলা কাগজের পাঠক ফোরামের যাত্রা শুরু
শনিবার ● ২১ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে দৈনিক খোলা কাগজের পাঠক ফোরামের যাত্রা শুরু

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: “মাদক মুক্ত সমাজ চাই” এই স্লোগানকে ধারণ করে নওগাঁর আত্রাইয়ে ভিন্ন মাত্রার জাতীয় দৈনিক খোলা কাগজের পাঠক ফোরাম এগারজন এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

আজ শনিবার সকাল ১০টায় উপজেলার শাহাগোলা ইউনিয়ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আনন্দঘন পরিবেশে দৈনিক খোলা কাগজের আত্রাই উপজেলা প্রতিনিধি ও আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদকে প্রধান সমন্বয়ক করে মোট ১১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি ডা. রুহুল ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক পদে মাগুড়া আকবরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেন্দ্রনাথ পাল নির্বাচিত হন।

কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম টগর , সাংগঠনিক বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পিএস কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুল এর অধ্যক্ষ অভিজিৎ চৌধুরী, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন শাপলা।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে সাখয়াৎ হোসেন বাবু মৃধা, ডা. নাজমুল হক নাহিদ, সোহেল রানা, আলমগীর হোসেন এবং সাধারণ সদস্য মারুফ আহম্মেদ মিতু, ওয়াজেদ আলী লিটন মনোনীত হয়েছেন।

কমিটির সভাপতি ডা. রুহুল ইসলাম রাজ বলেন, বিপদে-আপদে মানুষের পাশে থাকার জন্য ভিন্ন মাত্রার দৈনিক খোলা কাগজ সব সময় এগিয়ে রয়েছে। খোলা কাগজ পত্রিকা দ্রুত পাঠকের মন জয় করে নিয়েছে। খোলা কাগজ পাঠক ফোরামের ১১ জন সব সময় মানব কল্যাণে কাজ করে যাবে। নারী নির্যাতন, বাল্যবিবাহ রোধ, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, প্রতিবন্ধীদের সহায়তা করা, বন্যার্তদের পাশে দাঁড়ানো, দুর্নীতি প্রতিরোধে সহায়তা করা, অসহায়দের আইনি সহায়তা করা, ইভটিজিং রোধে আইনি সহায়তা করা, পরিবেশ দূষণ ও ভারসাম্য আনয়নে সচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ ও এর উপকারিতা তুলে ধরা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ সমাজের বিভিন্ন উন্নয়নে ভূমিকা রাখাই হবে কমিটির মূল কাজ। তিনি আরো বলেন, সামাজিক উন্নয়নের কাজে মানুষকে সচেতন করে গড়ে তোলার জন্য এ কমিটি সর্বদা কাজ করে যাবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)