শনিবার ● ২১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা পৌরসভা উপ-নির্বাচনে ফরম সংগ্রহ শুরু
মাটিরাঙ্গা পৌরসভা উপ-নির্বাচনে ফরম সংগ্রহ শুরু
মাটিরাঙ্গা প্রতিনিধি :: মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনী লড়াইয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি মো. হারুন মিয়া।
আজ শনিবার দুপুরের দিকে তাঁর পক্ষে মাটিরাঙ্গা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মো. ইসমাইল হোসেন (ইসমাইল খলিফা) এর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন । প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, মো. দেলোয়ার হোসেন, মো. আবদুল মালেক, মনি কুমার দে, রিপ্রু মারমা ও রুবেল হোসেন প্রমুখ।
এ সময় ইসমাইল হোসেন এর নেতৃ¡ত্বে প্রতিনিধি দলের সদস্যরা এই প্রতিবেদনকে জানান, আমরা ৭নং ওয়ার্ডবাসীদের মতামত নিয়েই ফরম সংগ্রহ করতে এসেছি। যে মানুষটি বিভিন্ন সময় অত্র এলাকার মানুষের সুখে-দুখে কাজ করবে, যার মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারন করে মানুষের সেবা করার মানসিকতা রয়েছে এবার আমরা তাকেই নির্বাচিত করবো। তারা মনে করেন প্রার্থী হিসেবে হারুন মিয়া বঞ্চিত ৭নং ওয়ার্ডে সুষম উন্নয়ন নিশ্চিত করবে। তার হাত ধরেই বদলে যাবে ৭ ওয়ার্ডের উন্নয়ন চিত্র।
একই দিন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও মাটিরাঙ্গা পৌরযুবলীগের দপ্তর সম্পাদক মো. শাহীন আলম এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জুয়েল চাকমার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
এ সময় মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের আহবায়ক আল-আমিন, যুগ্ম আহবায়ক মাইন উদ্দিন ও মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক প্রান্ত ঘরজা । মাটিরাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে তরুন নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষে শাহিন আলমকে নির্বাচিত করবে বলে মনে করেন মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জুয়েল চাকমা। তিনি বলেন, অতীতে ৭নং ওয়ার্ডে উন্নয়নের নামে জনগনের সাথে তামাশা করা হয়েছে। আমরা বিশ্বাস করি জনগনের রায় পেলে শাহীন আলম ৭নং ওয়ার্ডকে উন্নয়নের সড়কে যুক্ত করবেন।
উল্লেখ্য যে, ৭ ওযার্ড কাউন্সিলর মো. আবুল হাশেম ভুইয়ার মৃত্যু জনিত কারনে নির্বাচন কমিশন স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ (৩) অনুযায়ী মাটিরাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে গত ১৮ ডিসেম্বর ২০১৯ উপ-নির্বাচনের তফসীল ঘোষনা করেন জেলা নির্বাচন অফিসার।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১