বুধবার ● ২৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নাটোরে স্কুল ছাত্রী মুন্নীর খুনীর ফাঁসির দাবীতে মানববন্ধন
নাটোরে স্কুল ছাত্রী মুন্নীর খুনীর ফাঁসির দাবীতে মানববন্ধন

আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি :: নাটোরের বড়াইগ্রামের উপলশহরে স্কুলছাত্রী মাহমুদা আকতার মুন্নীর (৭) খুনীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের শিক্ষক-সহপাঠী ও এলাকাবাসী৷ মঙ্গলবার সকালে উপলশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ নিহত মুন্নী উপলশহর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ও একই গ্রামের লোকমান সরকারের মেয়ে৷ মানববন্ধনের সময় মুন্নীর খুনী তার আপন চাচাতো ভাই সোহেল রানার ফাঁসির দাবীতে অন্যান্যের মধ্যে উপলশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, উপলশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার, স্থানীয় ওয়ার্ড মেম্বার নুর ইসলাম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা সাবান মাহমুদ ও শফিকুল ইসলাম বক্তব্য দেন৷ গত ২১ অক্টোবর ভোরে দুর্বৃত্তরা মুন্নীর স্বর্ণের তৈরী গলার মালা ও কানের দুল ছিড়ে নিয়ে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশের ধানের জমিতে ফেলে রেখে যায়৷ তার আগের দিন সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল৷ এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার চার মাস পর গত রোববার পুলিশ মুন্নীর চাচাতো ভাই সোহেল রানাকে আটক করে ৷
আপলোড :২৬ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.২০মিঃ





রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা