শিরোনাম:
●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
রাঙামাটি, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » ঢাকা সিটি কর্পোরেশন ব্যর্থ নির্বাচনের দায় নির্বাচন কমিশন, সরকারি দল ও সরকারকেই বহন করতে হবে : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » ঢাকা সিটি কর্পোরেশন ব্যর্থ নির্বাচনের দায় নির্বাচন কমিশন, সরকারি দল ও সরকারকেই বহন করতে হবে : সাইফুল হক
শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা সিটি কর্পোরেশন ব্যর্থ নির্বাচনের দায় নির্বাচন কমিশন, সরকারি দল ও সরকারকেই বহন করতে হবে : সাইফুল হক

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে প্রদত্ত প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে আরো একবার বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচন কমিশনের প্রতি ভোটারদের গণহতাশা ও গণঅনাস্থার বহিঃপ্রকাশ ঘটেছে। নির্বাচন কমিশন ও সরকার ভোটারদের মনে নিরাপদ পরিবেশে বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যাপারে কোন আস্থাবোধ জাগিয়ে তুলতে পারেনি। গত ক’দিন ধরে ভোট কেন্দ্রকে নিয়ন্ত্রণে রাখার পৌনপুনিক ঘোষণা ভোটারদের মধ্যে উৎসাহের পরিবর্তে বরং ভয় ও আশঙ্কা তৈরী করেছে। নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর পক্ষপাত দৃষ্ট ভূমিকা সরকারি দলের পেশীবাজদের উৎসাহ জুগিয়েছে, ভোটকেন্দ্রের ভেতরে ও বাহিরে সরকারি দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সহায়তা করেছে। পাশাপাশি ভোটারদের বড় অংশের মনে এই ধারনা বদ্ধমুল হয়েছে যে, তারা ভোট কেন্দ্রে গেলে যা হবে, না গেলেও তাই হবে। এসব কারণে নির্বাচনী প্রচারনায় জনগণের যেটুকু উৎসাহ দেখা দিয়েছিল ভোট প্রদানে তার কোন প্রতিফলন দেখা যায়নি। তদুপরি ভোট প্রদানে ইভিএম ব্যবস্থা ভোটারদের বড় অংশের আস্থা ও উৎসাহ সৃষ্টি করতে পারেনি।
বিবৃতিতে তিনি বলেন, এই পরিস্থিতির দায়-দায়িত্ব নির্বাচন কমিশন, সরকারি দল ও সরকারকেই বহন করতে হবে। তিনি বলেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে আগামীতে হয়তো পুলিশ পাঠিয়েও ভোটারদেরকে ভোট কেন্দ্রে হাজির করানো যাবে না।
তিনি উল্লেখ করেন, আজকের অভিজ্ঞতাও প্রমান করেছে যে, ইভিএম ব্যবস্থায় ভোটের জন্য বাংলাদেশ ও তার ভোটারেরা এখনও প্রস্তুত নয়। তিনি বলেন, বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার খোল-নলচে পাল্টিয়ে নির্বাচনের সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা ছাড়া নির্বাচনী ব্যবস্থার প্রতি ভোটারদের আস্থা ফিরিয়ে আনা যাবে না। তিনি অনতিবিলম্বে আরেকটি ব্যর্থ নির্বাচনের দায়-দায়িত্ব নিয়ে বর্তমান নির্বাচন কমিশনকে সরে যাওয়ার আহবান জানান।





ঢাকা এর আরও খবর

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)