সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চাঁদপুরে উচ্চ স্বরে গান ও মাইক বন্ধ রাখার জেলা প্রশাসনের নির্দেশ
চাঁদপুরে উচ্চ স্বরে গান ও মাইক বন্ধ রাখার জেলা প্রশাসনের নির্দেশ
চাঁদপুর :: এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে চাঁদপুরে সন্ধ্যার পর উচ্চ স্বরে গান ও মাইক বাজানো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এ নির্দেশ দেন।
গতকাল ২ ফেব্রুয়ারি রোববার এক লিখিত বার্তায় জানানো হয়, চাঁদপুর জেলা শহর ও উপজেলায় সন্ধ্যা ছয়টার পর গানবাজনা, উচ্চ স্বরে ডেকসেট ও মাইক বাজানো যাবে না। এই নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়,১ ফেব্রুয়ারি শহরের এক অভিভাবক তাঁর সন্তানের এসএসসি পরীক্ষার প্রস্তুতি উচ্চ স্বরে মাইকের শব্দে ব্যাহত হচ্ছে বলে প্রশাসনের কাছে অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই নির্দেশনা জারি করেন।





সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার