শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন
শুক্রবার ● ৭ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন

ছবি : বাংলা ইশারা ভাষা দিবসে বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: ”ইশারা ভাষার প্রমিত ব্যবহার,বাক্-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান জেলায় বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার ৭ ফেব্রুয়ারি সকালে বান্দরবান সমাজ সেবা অধিদপ্তরের কার্যালয়ে পার্বত্য জেলা পরিষদ ,জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। এসময়।
এসময় বক্তারা বলেন, ভাষার মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন অত্যান্ত তাৎপর্যপূর্ণ। এসময় বক্তারা সর্বক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং শ্রবণ প্রতিবন্ধী,বুদ্ধি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেয়ার আহবান এবং বান্দরবানে বাংলা ইশারা ভাষা নিয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম বলেন, আমাদের সবাইকে প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দিতে হবে। তিনি বলেন, সবাই আমরা কম বেশি প্রতিবন্ধী ,কেউ কানে শুনে কম ,কেউ চোঁখে কম দেখে আর কেউ মানুষ হলে ও বিবেক প্রতিবন্ধী। আমাদের সবাইকে নিজ নিজ বিবেককে সঠিকভাবে কাজে লাগাতে হবে আর তাহলে আমাদের সুস্থ মানুষ হয়ে বেঁচে থাকা হবে এবং বিবেক কাজে লাগিয়ে সকলের মঙ্গল কল্যাণ সাধিত হবে।
আলোচনা সভায় বান্দরবান সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিলটন মহুরী জানান, বান্দরবান জেলায় প্রায় ৬শত জন প্রতিবন্ধী রয়েছে এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধীদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা,বান্দরবান সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিলটন মহুরী, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সমাজ সেবা অধিদপ্তরের প্রশাসনিক যুক্ত জুনিয়র হিসাবরক্ষণ কর্মকর্তা থুই য়ই চিং মার্মা,শহর সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা মো:শফিকুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী দেওয়ান উর্বশী দেওয়ান,বান্দরবান সরকারি শিশু পরিবারের রির্সোস শিক্ষক তুষার চাকসহ সমাজ সেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বান্দরবানে ইয়ং বম অ্যাসোসিয়েশনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

বান্দরবান:: পরিছন্নতা শুরু হোক নিজের উদ্যোগে এই শ্লোগানে বান্দরবানের বম সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংগঠন ইয়াং বম অ্যাসোসিয়েশন এর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শুক্রবার ৭ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত বান্দরবান শহরের বালাঘাটা, কালাঘাটা, বাসে স্টেশন, হাফেজ গুনা, কেচিং কাটা, উজানী পাড়াসহ শহরের বিভিন্ন পয়েন্টে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
বান্দরবান বাস স্টেশনে অভিযান উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর। পরে বান্দরবান প্রেসক্লাবের সামনে অভিযান সমাপনী অনুষ্ঠানে ইয়ং বম অ্যাসোসিয়েশন এর সভাপতি ভান তি¬র বম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ইসলাম বেবী। এসময় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর।
অভিযান সমাপনী বক্তব্যে ইয়ং বম অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, ১৯৭৬ সাল থেকে বান্দরবান পার্বত্য জেলায় ইয়াং বম অ্যাসোসিয়েশনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। পাশাপাশি সাংস্কৃতিক শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক কাজেও ইয়াং বম অ্যাসোসিয়েশন গুরুত্ব সহকারে অবদান রাখছে। ঐতিহ্যবাহী এই সংগঠনে বর্তমানে আড়াই হাজার সদস্য রয়েছে। এ সংগঠনের পক্ষ থেকে গত ডিসেম্বর মাসে রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে গত (১৫ জানুয়ারি) রুমা উপজেলা সদরে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অভিযানের পর সর্বশেষ শুক্রবার (৭ফেব্রুয়ারি) পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়ং বম অ্যাসোসিয়েশন এর দুই শতাধিক ভলান্টিয়ার শহর পরিষ্কারে অংশ নেন। অভিযানের পরে ইয়ং বম অ্যাসোসিয়েশনের সভাপতি ভানতি¬র বম জানান, আগামী মার্চ মাসের ৫ থেকে ৮ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী ইয়ং বম অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে ফুটবল টুর্নামেন্ট ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে রুমা উপজেলার কেওক্রাডং পাহাড়ের চুংচং পাড়ায়। অভিযানে সংগঠনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইয়াং বম অ্যাসোসিয়েশন এর সহ-সভাপতি সিমন আমলাইসহ সাধারণ সম্পাদক ভাননুন সিয়াম বম প্রমুখ।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর
মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)