শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথের ইয়াবা রাণী সাবিনা ডিবির খাঁচায় বন্দি
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথের ইয়াবা রাণী সাবিনা ডিবির খাঁচায় বন্দি
শনিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথের ইয়াবা রাণী সাবিনা ডিবির খাঁচায় বন্দি

---বিশ্বনাথ :: হবিগঞ্জের চুনারুঘাটে ১ কোটি ৮১ লাখ টাকা মূল্যের ৬১ হাজার পিছ ইয়াবা জব্দের ঘটনায় ইয়াবা জগতের রাণী মুখোশধারী ব্যবসায়ী সাবিনা আক্তার (২৪)’কে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ জেলার গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃত সাবিনা সিলেটের বিশ্বনাথ থানার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের মৃত আলকাছ আলীর পুত্র কুখ্যাত মাদক সম্র্রাট তবারক আলী ওরফে ইয়াবা সুমনের স্ত্রী।
বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা থানার অতিরবাড়িস্থ শাহী মনু মিয়া কমিউনিটি সেন্টার কমপ্লেক্স থেকে মাদক সম্র্রাজ্ঞী সাবিনা আক্তারকে গ্রেপ্তার করে হবিগঞ্জের ডিবি পুলিশ। সাবিনা আক্তার গ্রেপ্তার অভিযানে হবিগঞ্জ ডিবি পুলিশের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) এস এম রাজু আহমদ, এসআই আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারী রাত দেড়টার দিকে সিলেট থেকে ঢাকাগামী হানিফ পরিবতনের একটি বাস থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল ১ কোটি ৮১ লাখ টাকা মূল্যের ৬১ হাজার পিছ ইয়াবাসহ ‘নাহিদা ও শাহিনা’ নামের দুজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত নাহিদা বেগম (৩৩) হচ্ছে মাদারীপুর জেলার কালকিনি থানার লক্ষীপুর গাবতলী বাজারের আসালত পেয়াদা ও সোহেদা বেগম দম্পতির কন্যা (এ/পি নায়ারণগঞ্জের ফতুল্লা থানার পাগলা) এবং শাহিনা খাতুন (৪০) হচ্ছে বাগেরঘাট জেলার মড়েলগঞ্জ থানার ভাইজোরা গ্রামের মৃত আবদুল কাদের ও হাজেরা বানু দম্পতির কন্যা (এ/পি খুলনার সোনাডাঙ্গ থানার বসুপাড়া মেইন রোড়)।
নাহিদা বেগমের পেট ও বুকের মাঝখানে পিটিং করা আলাদাভাবে সাদা টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫৫ প্যাকেটে (প্রতি প্যাকেটে ২০০পিছ করে) থাকা ৩১ হাজার পিছ লাল রংয়ের ইয়াবা ট্যাবলেট এবং শাহিনা খাতুনের পেট ও বুকের মাঝখানে পিটিং করা আলাদাভাবে সাদা টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫০ প্যাকেটে (প্রতি প্যাকেটে ২০০পিছ করে) থাকা ৩০ হাজার পিছ লাল রংয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ করে হবিগঞ্জের গোয়েন্দা শাখা।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদা ও শাহিনা হবিগঞ্জ ডিবি পুলিশকে জানায় সিলেটের বিশ্বনাথ থানার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের মৃত আলকাছ আলীর পুত্র কুখ্যাত মাদক সম্র্রাট তবারক আলী ওরফে ইয়াবা সুমন ও তার স্ত্রী ইয়াবা জগতের রাণী মুখোশধারী ব্যবসায়ী সাবিনা আক্তার তাদেরকে (নাহিদা-সাবিনা) দিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা বহন/বিক্রয় করে আসছেন।
৬১ হাজার পিছ ইয়াবা জব্দ ও সাবিনাসহ ৩ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই আবুল কালাম আজাদ বলেন, এঘটনায় হবিগঞ্জের চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছি। মামলা নং ৬ (তাং ৬.০২.২০ইং)।
তবারক-সাবিনাসহ গ্রেপ্তারকৃতদের অভিযুক্ত করে হবিগঞ্জের চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে জানিয়ে সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, মাদক নির্মূলে আইন-শৃংখলা বাহিনী কাজ করে যাচ্ছে। উপজেলার কোথাও মাদক বিক্রির অভিযোগ পাওয়া গেলে সাথে সাথেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)