শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় হালচাষে পুলিশের বাধা : প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় হালচাষে পুলিশের বাধা : প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন
শনিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় হালচাষে পুলিশের বাধা : প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন

---গাইবান্ধা :: পলাশবাড়ীর কুমেদপুরে বিবদমান ৪ বিঘা জমির রায় ও আদালত কর্তৃক দখল পেয়ে আজ শনিবার সকালে আমজাদ হোসেন ট্রাক্টর ভাড়া নিয়ে হালচাষ করতে যায়। কিন্তু বিবাদী পক্ষ একই গ্রামের মো.সরোয়ার রায়হান ওরফে রনি, শরিফুর রহমান রিজু, শফিউর রহমান রায়হান ওরফে কাজল এবং তাদের লোকজন স্থানীয় হরিণাবাড়ি পুলিশের এসআই রবিউলের নেতৃত্বে একদল পুলিশ সদস্য তাকে জমিতে হালচাষ করতে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ হালচাষরত ট্রাক্টরটি আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
এ ঘটনায় জমির মালিক আমজাদ হোসেনের ছেলে মাহবুব হাসান শনিবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক, পুলিশ সুপার, পলাশবাড়ি থানা কর্তৃপক্ষসহ উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে এই বেআইনী কর্মকান্ডের অবিলম্বে প্রতিকারের দাবি করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ১৯৮৪ সালে ওই গ্রামের আব্দুল কুদ্দুস সরকার একটি বাটোয়ারা মামলা (৩৯১/৮৪) দায়ের করেন। মামলাটির প্রাথমিক ও চুড়ান্ত ডিগ্রী লাভের পর বাদি নিম্ন তফসিলভূক্ত জমির ছাহাম চেয়ে আদালতে আবেদন করে। আদালত আবেদনকারির আবেদন মঞ্জুর করে নিম্ন তফসিলভূক্ত জমি ভাগবাটোয়ারার আদেশসহ কমিশনের মাধ্যমে ভোগদখলের অনুমতিসহ ঢোলসহরতের মাধ্যমে উক্ত জমি দখল করে দেয়।
ওই জমি ভোগদখলের পর গত ১৯৯৯ সালের ২২ জুলাই ৩৯৯৫ দলিল মূলে ২০ শতাংশ, ৩৯৯৬ দলিল মূলে ২৫ শতাংশ ২০০০ সালের ১৬ অক্টোবর ৭৪৮০ দলিলমূলে ৫০ শতাংশ জমি আব্দুল কুদ্দুস সরকারের কাছ থেকে আমজাদ হোসেন ক্রয় করে। গত মাঠ জরিপকালে তার নামে বিআরএস খতিয়ান প্রস্তুত হয়। বিষয়টি নিয়ে ইতিপূর্বে অনেক সালিশ বৈঠকের আয়োজন করা হলেও বিবাদীরা উক্ত সালিশী বৈঠকে কোন প্রকার কাগজপত্রাদি উপস্থাপন করতে পারেনি। এতদসত্ত্বেও তারা আমজাদ হোসেনের জমিতে চাষাবাদে বাধা দিয়ে আসছিল এবং তাকে ও তার পরিবারজনকে মারপিটসহ হত্যার হুমকি দিয়ে আসছিল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমজাদ হোসেনের ছেলে মাহবুব হাসান, প্রতিবেশী মো. মামুন মন্ডল, মনোহরপুর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি মো. মফেজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. পাপুল ইসলাম, মো. সুজা মিয়া।

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু
গাইবান্ধা :: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুকঘোড়াবান্দা গ্রামের খেরাজ উদ্দিনের ছেলে ও সাতারপাড়া বালিকা উচ্চ বিদ্যালযয়র প্রধান শিক্ষক মমিনুল ইসলাম (৪৪) এবং তার ছেলে স্থানীয় ইউনিক কিন্ডার গার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মাহি (৯)। মমিনুল ইসলাম পরিবার নিয়ে পলাশবাড়ী উপজেলার প্রফেসরপাড়ায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক দিযে মমিনুল ইসলাম পলাশবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায একটি মাইক্রোবাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবা মমিনুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ছেলে মাহির মৃত্যু হয়।
পলাশবাড়ী থানা পুলিশের ওসি (তদন্ত) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)