শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » সরকারের আর্থিক নীতি লুটপাটকে উৎসাহিত করছে : বাম জোট
প্রথম পাতা » ঢাকা » সরকারের আর্থিক নীতি লুটপাটকে উৎসাহিত করছে : বাম জোট
শনিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারের আর্থিক নীতি লুটপাটকে উৎসাহিত করছে : বাম জোট

---সংবাদ বিজ্ঞপ্তি :: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ নেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় পরিচলনা পরিষদের শীর্ষ নেতা সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক আজ ৮ ফেব্রুয়ারি শনিবার সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বলেন, সরকারের আর্থিক নীতি ব্যাংক-বীমাসহ আর্থিক খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে এবং লুটপাটকে উৎসাহিত করছে।
বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার ক্ষমতাসীন হয়ে গত এক যুগ ধরে যে আর্থিক নীতি অবলম্বন করে চলেছে অর্থাৎ বেসরকারি ব্যাংকের পরিচালক ১ পরিবার থেকে ৪ জন এবং পরপর ৩ মেয়াদে পরিচালক থাকতে পারা যা বেসরকারি ব্যাংক লুটপাটের ক্ষেত্র তৈরি করে দিয়েছে যা ইতিমধ্যে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। ফার্মার্স ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংক যার পরিণতি ভোগ করছে।
দ্বিতীয়ত খেলাপী ঋণ এর অবলোপনের সিদ্ধান্ত এবং ঋণখেলাপীদের ২% টাকা দিয়ে ঋণের খেলাপী থেকে মুক্তি এবং ১০ বছরের জন্য ঋণ পরিশোধের রেয়াত ঘোষণা -
তৃতীয়ত সরকারের বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নেয়া। চলতি বাজেটে ৪৭ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেয়ার কথা থাকলেও আর্থিক বছরের ৬ মাসেই ৪৯ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। যার ফলে ইতিমধ্যে ব্যাংকে তারল্য সংকট সৃষ্টি হয়েছে।
চতুর্থত এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো সম্প্রতি সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত ৬১টি প্রতিষ্ঠানের উদ্বৃত্ত অর্থ সরকারি তহবিলে জমা দেয়ার বিধান সম্বলিত বিল সংসদে পাশ হওয়ার মধ্য দিয়ে বাস্তবে ব্যাংক ও আর্থিক খাতে সংকটের শেষ পেরেক ঠোকা হলো। যা শিক্ষা বোর্ড, ধান গবেষণা কেন্দ্র, কৃষি গবেষণা কেন্দ্র, বাপেক্স, পেট্রোবাংলা, বিপিসিসহ বিভিন্ন সরকারি আধাসরকারি-স্বায়ত্তশাসিত-স্বশাসিত প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মকা-কে ক্ষতিগ্রস্থ করবে।
বিবৃতিতে ব্যাংক-আর্থিক খাতের এহেন গণবিরোধী ও লুটপাটের নীতি পরিহার করে উপরোক্ত সিদ্ধান্তসমূহ বাতিলের জোর দাবি জানানো হয়। একই সাথে লুণ্ঠনকারী ঋণখেলাপীদের পাহারাদার বর্তমান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার জন্য সকল বাম-প্রগতিশীল-গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দল-ব্যক্তি-গোষ্ঠীর প্রতি আহ্বান জানানো হয়।
বার্তাপ্রেরক





ঢাকা এর আরও খবর

রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)