শিরোনাম:
●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার ●   ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা ●   জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফিল্মীষ্টাইলে মাদ্রাসা ছাত্রীকে তুলে নেয়া চেষ্টা : গ্রেফতার-১০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফিল্মীষ্টাইলে মাদ্রাসা ছাত্রীকে তুলে নেয়া চেষ্টা : গ্রেফতার-১০
রবিবার ● ৯ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফিল্মীষ্টাইলে মাদ্রাসা ছাত্রীকে তুলে নেয়া চেষ্টা : গ্রেফতার-১০

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের হালুয়াঘাটে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ফিল্মীষ্টাইলে এক মাদ্রাসা ছাত্রী(১৪)কে নিজ বাড়ি থেকে তুলে নেয়ার চেষ্টাকালে এলাকাবাসি বখাটে শাকিল(২১)সহ তার ১০ সহযোগীকে আটক করে ৯৯৯ নাম্বারে কল দেয়ার পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে অপহরণকারীদের গ্রেফতার করেছে ।

আজ রবিবার ৯ ফেব্রুয়ারি সকালে গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতে প্রেরন করা হয়েছে বলেও পুলিশ জানায়। তার আগে শনিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বিষমপুর গ্রামে ফিল্মীষ্টাইলে অপহরণের চেষ্টার এ ঘটনাটি ঘটে।ভিকটিম শিক্ষার্থী উপজেলার বিষমপুর মিফতাহুল উলূম মহিলা মাদরাসা নবম শ্রেণির শিক্ষার্থী।

পরে এ ঘটনায় ভিকটিম শিক্ষার্থীর বাবা হরমুজ আলী বাদী হয়ে হালুয়াঘাট থানায় অপহরণের অভিযোগে শনিবার রাতেই থানায় একটি মামলা (যাহার নং-১১)দায়ের করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর পরই হালুয়াঘাট উপজেলার বিষমপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে বখাটে শাকিল (২১) তার সঙ্গীয় ফুলপুর উপজেলার পশ্চিম ইমাদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম ও আবুল সরকারের ছেলে মিজানুর রহমান দিপু, কাজিয়াকান্দা গ্রামের আকিকুল ইসলামের ছেলে রাতুল ইসলাম, গোদারিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মোনাদজেল আল মাহী, হারুন অর রশিদের ছেলে আওলাদ, হুছাইন মাহমুদের ছেলে নয়ন মিয়া, নজরুল ইসলামের ছেলে শাহাজাহান স¤্রাট, আকরাম হোসেনের ছেলে সাহাব এবং পাইকপাড়া গ্রামের আঃ হালিমের ছেলে আশিক মোটরসাইকেল যোগে এসে ভিকটিমকে নিজ বাড়ী থেকে টেনে হিচড়ে অপহরণ করে মোটরসাইকেলে উঠানোর চেষ্টাকালে তার (শিক্ষার্থীর) ডাক-চিৎকারে নানা হাজী মোস্তাক আহমেদ নাসিমসহ এলাকাবাসি ঘেরাও করে ৪টি মোটরসাইকেলসহ অপহরণকারীদের আটক করে। এসময় ৯৯৯ (জাতীয় জরুরী সেবা) নাম্বারে কল করলে হালুয়াঘাট থানা পুলিশ সংবাদ পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক ও উপ-পুলিশ পরির্দশক মোহাম্মদ মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল উপস্থিত হয়ে অপহরণকারীদের তাৎক্ষণিক গ্রেফতার করেন।

ওই কিশোরী জানায়, মাদ্রাসায় যাওয়া আসার পথে বখাটে শাকিল আমাকে দীর্ঘদিন যাবত উত্যক্ত করার পাশাপাশি প্রেমের প্রস্তাব দিত। তার প্রস্তাবে রাজি না হওয়াতেই আমাকে বাড়ি থেকে তুলে নেয়ার চেষ্টা করে।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার দাস বলেন, ৯৯৯ কল পাওয়ার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ অপহরণকারীকে গ্রেফতারসহ ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়। ঘটনার সময় মোঃ শাকিল আহমেদ তার বন্ধুদের নিয়ে সাতটি মোটরসাইকেলসহ তেরো-চৌদ্দ জনের একটি দল নিয়ে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাকে টানাহেঁচড়া করে মোটরসাইকেলে তোলার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীর ডাক-চিৎকারে গ্রামের লোকজন এসে চারটি মোটরসাইকেলসহ ১০ অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়। বাকী আসামীরা পালিয়ে গেছে। পরে স্থানীয়রা ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ ঘটনায় মামলা দায়ের করার পর আটকৃতদের গ্রেফতার দেখিয়ে রোববার (০৯ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ