শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় সপ্তম শ্রেণির ছাত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় সপ্তম শ্রেণির ছাত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
সোমবার ● ১০ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় সপ্তম শ্রেণির ছাত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

---গাইবান্ধা :: গাইবান্ধার সদর উপজেলার কুপতলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সপ্তম শ্রেণির ছাত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থান গুলোতে কামড়ে গুরুতর আহত করা হয়। ভেঙ্গে দেয়া হয় ছাত্রীর হাতের আঙ্গুলগুলো। নির্যাতিতা ওই ছাত্রী বর্তমানে গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার কুপতলা সাগরপাড় এলাকার হারুন-অর রশিদ ও তার লোকজনের সাথে একই এলাকার আবুল হোসেন ও তার লোকজনের মধ্যে বাড়িতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে হারুন-অর রশিদ থানায় অভিযোগ দিলে থানা থেকে এএসআই রায়হান বিরোধ মিমাংসার জন্য আবুল হোসেনকে থানায় একাধিকবার ডেকে পাঠায়। কিন্তু আবুল হোসেনকে থানা পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয়নি।
এই ঘটনায় প্রতিবেশী আবু সাইদ তার ছেলে সুমন মিয়া হারুন-অর রশিদের পক্ষ নেয়ায় আবুল হোসেন ও তার লোকজন আবু সাইদ তার ছেলে সুমন মিয়ার উপর ক্ষিপ্ত হয়। এরই জের ধরে গত ৮ ফেব্রুয়ারী দুপুরে আবু আবুল হোসেন, তার ছেলে রেজাউল করিম, মশিউর রহমান, রওশন মিয়াসহ ১০/১২ জন আবু সাইদ ও তার ছেলে সুমন মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলার এক পর্যায়ে রেজাউল করিম, মশিউর রহমান, রওশন মিয়া আবু সাইদের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর উপর নির্যাতন চালায়। তারা ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থান গুলোতে কামড়ে গুরুতর আহত করে। তারা ওই ছাত্রীর হাতের আঙ্গুল ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা ছাত্রীটিকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করায়।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, পারিবারিক রাস্তা নিয়ে হামলার ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। তবে ওই ছাত্রীর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

গাইবান্ধায় জাসদের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত
গাইবান্ধা :: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ গাইবান্ধা জেলা শাখার সম্মেলন ও কাউন্সিল সোমবার স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা: একরাম হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদি, জাতীয় শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. এমদাদুল হক এমদাদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, জেলা সম্মেলন কমিটির আহবায়ক জিয়াউল হক জনি, পলাশবাড়ি উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি সুজন প্রসাদ, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন আদনান প্রমুখ। পরে বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাউন্সিল অনুষ্ঠিত হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)